Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মামি-ভাগ্নার প্রেম মানেনি পরিবার, আত্মঘাতী দু’জনেই

মামি-ভাগ্নার প্রেম মানেনি পরিবার, আত্মঘাতী দু’জনেই

Online Desk এপ্রিল 15, 2025
death-ss.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সম্পর্কে দূর সম্পর্কের মামি এবং ভাগ্না। কিন্তু তাদের মধ্যে গড়ে উঠেছিল প্রণয় ঘটিত সম্পর্ক। সমাজ ও পরিবারের বাধা নিষেধের কাছে হার মেনে অবশেষে চরম সিদ্ধান্ত নিলেন দুজনেই। দুজনেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায়। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবতীর নাম অনন্যা। পাইকপাড়ার আশা গাজিতলার বাসিন্দা তিনি। অন্যদিকে নিহত যুবকের নাম রাকেশ ওরফে রকি বাগ। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে অনন্যার সঙ্গে বিয়ে হয় রণজিৎ সর্দার নামের এক যুবকের। রণজিতের সঙ্গে প্রেম করেই বিয়ে হয় তাঁর। আড়াই বছরের সন্তানও রয়েছে তাঁদের। রণজিৎ একটি বাইক গ্যারাজ চালাতেন। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু ধীরে ধীরে অনন্যার মন উঠে যেতে থাকে রণজিতের উপর থেকে। রণজিতের পিসতুতো দিদির ছেলে রাকেশ ওরফে রকির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অনন্যা। সম্পর্কে দূর সম্পর্কের ভাগ্না হলেও অনন্যার সঙ্গে রকির পরকীয়া সম্পর্ক দীর্ঘ কয়েক মাস ধরে চলতে থাকে। রকির সঙ্গে অনন্যার চলত ফোনালাপ। শুধু তাই নয়, রকি মাঝে মাঝে অনন্যার বাড়িতে আসতেন বলে দাবি পরিবার সূত্রে।

এদিকে রকির পরিবারের অভিযোগ, রকি যা আয় করতেন তার বেশির ভাগ মামি অনন্যার পিছনে খরচ করতেন। শুধু তাই নয় মাস দুয়েক কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল সে। মামির সঙ্গে বেশি সময় কাটাচ্ছিলেন রকি। কিন্তু তাদের সম্পর্ক জানতে পারার পর মেনে নেয়নি পরিবার। তাই দুজনেই ভিডিও কল করে চরম সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয়দের দাবি, দুজনেই আত্মঘাতী হয়েছেন। দুজনের মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 102

Continue Reading

Previous: নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পাল্টা কটাক্ষ শুভেন্দুর
Next: অটোগ্রাফ থেকে সেলফি, তবু ১লা বৈশাখ ১লা বৈশাখেই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.