Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওষুধের দোকানের আড়ালে একি কাণ্ড! চোখ ছানাবড়া সাধারণ মানুষের

ওষুধের দোকানের আড়ালে একি কাণ্ড! চোখ ছানাবড়া সাধারণ মানুষের

Online Desk জানুয়ারি 30, 2025
fake-liquor.jpg

প্রদীপ মাহাতো, ওঙ্কার বাংলা: এলাকার মানুষ জানত একটি ওষুধের দোকান হিসেবে। কিন্তু তার আড়ালে যে এমন কাণ্ড চলছে তা ঘুণাক্ষরে টের পায়নি কেউ। কখনও গরু পাচার, কখনও বা কয়লা পাচারে নাম জড়িয়েছে বাংলার। এবার বাংলার নাম জড়াল নকল মদ পাচারে। পুরুলিয়ার সরবড়ি এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল ৭৫ হাজার বোতল নকল মদ। ওষুধের দোকানের আড়ালে এই নকল মদ তৈরি হত বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে নয় জনকে আটক করেছে পুলিশ। ঘটনার কথা প্রকাশ্যে আসতে বিস্মিত এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওষুধের দোকানের আড়ালে নকল মদ তৈরির কারখানা রমরমিয়ে চলছিল পুরুলিয়ার সরবড়ি এলাকায়। কারখানায় উৎপাদিত মদ চলে যেত পাঞ্জাব ও বিহারে। গোপন সূত্রে সেই খবর পেয়ে হানা দেয় আবগারি দফতর ও পুলিশ। তল্লাশি অভিযানে পাওয়া যায় ৭৫ হাজার বোতল নকল মদ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বোতল, ছিপি এবং রাসায়নিকও।
তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া মদ তৈরির উপকরণ দেখে চক্ষু চড়ক গাছ পুলিশ ও আবগারি দফতরের। পুরুলিয়ার নিতুড়িয়ার সরবড়ি-পাঞ্চেত জলাধার রাস্তার ধারে এই নকল মদ তৈরির কারখানা চলছিল রমরমিয়ে। সামনে ওষুধের দোকান থাকলেও ভিতরে চলত মদের কারখানা। এই চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মোট নয় জনকে আটক করেছে পুলিশ। আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভিডিও দেখুন-

Post Views: 183

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের রাখা হবে গুয়ান্তানামো বে কারাগারে
Next: তিনমাসে তিনবার টেন্ডার, উধাও টাকা, বেহাল রাস্তা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.