Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভুয়ো আইডির জালে কলকাতার স্বর্ণ ব্যবসায়ী , নগদ ৫০ লক্ষ টাকা লুট

ভুয়ো আইডির জালে কলকাতার স্বর্ণ ব্যবসায়ী , নগদ ৫০ লক্ষ টাকা লুট

Online Desk মার্চ 7, 2025
portel-1.jpg

নিজস্ব সংবাদদাতা : আবারো কলকাতায় স্বর্ণ ব্যবসায়ীর নগদ ৫০ লক্ষ টাকা লুট। ভুয়ো আইডি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে । পার্ক স্ট্রিট থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর কলকাতার স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে জলপাইগুড়ির এক ব্যবসায়ী নগদ 50 লক্ষ টাকা পেতেন। সেই জন্যই বৃহস্পতিবার কলকাতার ব্যবসায়ী টাকা নিয়ে যেতে বলেন তাকে। উত্তরবঙ্গের ব্যবসায়ী জানান তিনি কলকাতায় আসতে পারবেন না। নিজের বিশ্বস্ত লোককে পাঠাবেন বলে জানান উত্তরবঙ্গের ব্যবসায়ী । কিন্তু কলকাতার ব্যবসায়ী সেই ব্যক্তিকে চিহ্নিত করবে কি করে। সেই বিষয় নিয়ে দুই ব্যাবসায়ীর মধ্যে কথা হয়। কথা মত বৃহস্পতিবার টাকা নিয়ে তৈরি ছিল কলকাতার ব্যবসায়ী।
সেইখানেই হলো বড় গন্ডগোল। উত্তরবঙ্গের ব্যবসায়ীর কথামতো বৃহস্পতিবার কলকাতার ব্যবসায়ীর দোকানের ঠিকানায় হাজির হয় এক ব্যক্তি। প্রমাণস্বরূপ ওই ব্যক্তি জলপাইগুড়ির ব্যবসায়ীর কোম্পানির লোগো দেখান। কোনরূপ সন্দেহ না করে ৫০ লক্ষ টাকা ঐ ব্যক্তির হাতে দিয়ে দেন। টাকা দেওয়ার পরই আবার ওই দোকানে এক ব্যক্তি এসে জলপাইগুড়ির ব্যবসায়ীর নাম করে টাকা চায়। অবাক ব্যবসায়ী বলেন, জলপাইগুড়ির ব্যবসায়ীর লোক বলে পরিচয় দেওয়া একজনকে তিনি টাকা দিয়ে দিয়েছেন। উত্তরবঙ্গে ফোন করে জানা যায়, দ্বিতীয় ব্যক্তিটিকেই পাঠিয়েছেন জলপাইগুড়ির ব্যবসায়ী। এরপরই তারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পার্ক স্ট্রিট থানায় যায় স্বর্ণ ব্যবসায়ী।
ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, উত্তরবঙ্গের ব্যবসায়ী নিজেই এই ঘটনার সঙ্গে জড়িত কি না, সেই প্রশ্নও উঠছে। সব দিক খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Post Views: 114

Continue Reading

Previous: কোভিডের সময় সাহায্যের স্বীকৃতি, মোদীকে বিশেষ সম্মান বার্বাডোজের
Next: আইএসএলে সুপার সিক্সে যেতে পারেনি ইস্টবেঙ্গল, তারই মাঝে ইস্টবেঙ্গলের রেফারি বিতর্ক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.