Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে একই পরিবারের ৫ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

উত্তরপ্রদেশে একই পরিবারের ৫ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

Online Desk জানুয়ারি 20, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে। একটি ঘর থেকে একই পরিবারের পাঁচ জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে সাহারানপুর জেলার সারসাওয়া থানা এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক দম্পতিও রয়েছে। নিহতদের নাম যথাক্রমে অশোক রাঠি (৪০), তাঁর স্ত্রী অজন্তা (৩৭), তাঁর মা বিদ্যাবতী (৭০) এবং তাঁদের দুই ছেলে কার্তিক (১৬) ও দেব (১৩)। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহগুলো একই ঘর থেকে পাওয়া গেছে। অশোক রাঠির মৃতদেহের পাশ থেকে তিনটি বন্দুক উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে সাহারানপুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আশীষ তিওয়ারি সংবাদ সংস্থাকে জানান, সকালে সারসাওয়ার কৌশিক বিহার কলোনিতে বাড়িতে একটি ঘরে পাঁচটি মৃতদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।

সেই খবর পেয়ে সাহারানপুরের ডিআইজি অভিষেক সিং, এসএসপি আশীষ তিওয়ারি, এসপি রুরাল সাগর জৈন এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। এসএসপি জানান, নিহত সকলের মাথায় গুলির ক্ষত রয়েছে। খুব কাছ থেকেই গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দেশি পিস্তল। সেগুলোর লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। এসএসপি জানান, অশোক রাঠি ভূমি জরিপের চাকরি করতেন। তাঁর দুই ছেলে দশম ও একাদশ শ্রেণিতে পড়াশোনা করত।

Post Views: 73

Continue Reading

Previous: দিল্লিতে ভরসা, ভারতে এসে শুল্ক নিয়ে ট্রাম্পকে খোঁচা পোল্যান্ডের মন্ত্রীর
Next: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিলিপ ঘোষ; দলে সক্রিয় ভুমিকা নিয়ে চর্চা রাজ্য রাজনীতিতে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.