Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিলিপ ঘোষ; দলে সক্রিয় ভুমিকা নিয়ে চর্চা রাজ্য রাজনীতিতে

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিলিপ ঘোষ; দলে সক্রিয় ভুমিকা নিয়ে চর্চা রাজ্য রাজনীতিতে

Online Desk জানুয়ারি 20, 2026
dilip-modi.png

ওঙ্কার ডেস্ক: সিঙ্গুরের জনসভা শেষে দিল্লি ফেরার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ ও কথোপকথন হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আচমকা এই সাক্ষাৎকে ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।
সূত্রের খবর, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে দেখেই এগিয়ে যান দিলীপ ঘোষ। দু’জনের মধ্যে সৌজন্যমূলক কুশল বিনিময় হয়। প্রধানমন্ত্রী দিলীপ ঘোষের খোঁজখবর নেন, পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার বিষয়েও জানতে চান। উত্তরে দিলীপ ঘোষও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। কথোপকথন খুব দীর্ঘ না হলেও, তা ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি।
এই সাক্ষাৎ এমন এক সময়ে ঘটল, যখন রাজ্য বিজেপির অন্দরমহলে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে নানা জল্পনা চলছিল। রাজ্য সভাপতি পদ ছাড়ার পর সাম্প্রতিক সময়ে একাধিক বড় রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে তেমনভাবে দেখা যায়নি। এমনকি সিঙ্গুর ও মালদহে প্রধানমন্ত্রীর সভামঞ্চেও তাঁর অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই আলোচনা শুরু হয়েছিল। সেই প্রেক্ষাপটে বিমানবন্দরের এই সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
দলের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত, সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের যোগাযোগ কিছুটা বাড়ছে। রাজ্য রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতা এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল। সেই আবহেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ নতুন করে তাৎ পর্য পাচ্ছে। কলকাতা বিমানবন্দরের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ রাজ্য বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। এখন নজর থাকবে আগামী দিনে দিলীপ ঘোষের রাজনৈতিক ভূমিকা ও দলীয় কর্মসূচিতে তাঁর উপস্থিতির দিকেই।

Post Views: 120

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে একই পরিবারের ৫ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার
Next: বাংলার বাদুড়ের শরীরে নেই নিপা, তবুও সতর্ক স্বাস্থ্যদফতর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.