Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে ভরসা, ভারতে এসে শুল্ক নিয়ে ট্রাম্পকে খোঁচা পোল্যান্ডের মন্ত্রীর

দিল্লিতে ভরসা, ভারতে এসে শুল্ক নিয়ে ট্রাম্পকে খোঁচা পোল্যান্ডের মন্ত্রীর

Online Desk জানুয়ারি 20, 2026
poland.jpg

ওঙ্কার ডেস্কঃ বাণিজ্য বাড়াতে ভারতের উপর ভরসা করছে পোল্যান্ড। ভারত সফরে এসে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী রাদোস্লাও সিকর্সকি। পাশাপাশি শুল্ক নিয়ে নাম না করে আমেরিকাকে খোঁচাও দিয়েছেন পোল্যান্ডের মন্ত্রী। তিনি জানান, বিশ্বের কিছু দেশে শুল্ক বেড়ে যাওয়ায় পোল্যান্ড নতুন বাণিজ্য বাজার খুঁজছে এবং সেই তালিকায় ভারত অন্যতম। কারণ ভারতও এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পোল্যান্ডের মন্ত্রী ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা করেছেন।
গত বছরই আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক বসায়। এর সরাসরি প্রভাব পড়ে পোল্যান্ডের মতো দেশগুলির বাণিজ্যে। সূত্রের খবর, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শেষ ধাপে পৌঁছেছে। মনে করা হচ্ছে, ২৭ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের এই ভারত সফরে এই বাণিজ্য চুক্তির রূপরেখা আরও স্পষ্ট হবে।
পোলিশ উপপ্রধানমন্ত্রীর মতে, ভারত এবং ইইউ–র কৃষিখাত প্রায় একই ছন্দে কাজ করে, ফলে পারস্পরিক বাণিজ্যে বড় সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বৈঠকে শুধু বাণিজ্য নয়, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হয়েছে। সিকর্সকি বলেন, “উভয় দেশই আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে। ট্যাঙ্ক দিয়ে হোক বা সন্ত্রাসী হামলা, আমরা তা কঠোরভাবে নিন্দা করি।”

Post Views: 150

Continue Reading

Previous: ইজরায়িলের উপর হামলা হলে ফল ভয়াবহ হবে; ইরানকে পালটা জবাব নেতিনয়াহু
Next: উত্তরপ্রদেশে একই পরিবারের ৫ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.