Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আমহার্স্ট স্ট্রিটে অগ্নিকাণ্ড, দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে বিপর্যয়

আমহার্স্ট স্ট্রিটে অগ্নিকাণ্ড, দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে বিপর্যয়

Online Desk অক্টোবর 23, 2025
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার আমহার্স্ট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি দোকান থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই দোকানটির ভিতরে দাহ্য পদার্থ ছিল, যার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এর ফলে আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ প্রথম আগুন দেখা যায়। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার উদ্দেশে যায়। মোট ছয়টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি জানতে পেরে স্থানীয় কাউন্সিলরও ঘটনাস্থলে পৌঁছোন। দমকল সূত্রে খবর, সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনও ভাবে অগ্নিকাণ্ড তার তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে দোকানে আগুন লাগায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মূল্যের সম্পত্তি নষ্ট হয়েছে।

Post Views: 93

Continue Reading

Previous: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলেন নেই কুলদীপ ! নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগলেন শশী থারুর
Next: আশিয়ান সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন মোদী; মোদী-ট্রাম্প সরাসরি বৈঠক অনিশ্চিত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.