Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পাম অ্যাভিনিউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন ছড়াল বস্তিতে, নিয়ন্ত্রণে দমকলের ১৫ ইঞ্জিন

পাম অ্যাভিনিউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন ছড়াল বস্তিতে, নিয়ন্ত্রণে দমকলের ১৫ ইঞ্জিন

Online Desk নভেম্বর 19, 2026
fire.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে অগ্নিকাণ্ড! এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গুদামে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তি এলাকায়। পরপর একাধিক ঘর আগুনের গ্রাসে চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন।

দমকল সূত্রে খবর, বুধবার বিকেল ৪টে নাগাদ গুদামটিতে প্রথম আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। গুদামটির পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ বস্তি। ফলে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। রাতের দিকে একের পর এক ঘরে আগুন পৌঁছে যায়। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। এরই মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায় বলে খবর। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক আরও বাড়ে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। ঘরের ভিতরে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। বস্তির ঘরগুলির মধ্যে দূরত্ব খুব কম। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও পুরোপুরি বিপদ কাটেনি। দমকলকর্মীদের অনুমান, বিভিন্ন জায়গায় এখনও আগুনের ছোট ছোট পকেট রয়েছে। সেগুলি সম্পূর্ণ নেভানোর কাজ চলছে।

Continue Reading

Previous: বয়স ৪০ পেরিয়েছে, কমছে এনার্জি! সারাদিন ক্লান্ত লাগছে? ফিরে পান কর্মশক্তি বাড়ানোর উপায়
Next: ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.