Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল!

অবশেষে হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল!

Online Desk ডিসেম্বর 4, 2025
humayun-s.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। বেশ কিছু দিন ধরে বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। নতুন দল গঠন থেকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন। একের পর এক বোমা ফাটিয়ে ছিলেন তিনি। এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল জোড়াফুল শিবির। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, হুমায়ুন কবীরের সঙ্গে দল কোনওরকম সম্পর্ক রাখবে না।
উল্লেখ্য, দলবিরোধী মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। দল তাকে বহুবার সতর্কও করে। এমনকি শো-কজ নোটিসও ধরায়। তার জবাবও দিয়েছিলেন হুমায়ুন কবীর। সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত তাঁর মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। তার জেরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল দল। ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘বাবরি মসজিদ করার কথা বলে আসলে বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি উসকে দিতে চাইছেন হুমায়ুন কবীর। বিজেপির অঙ্গুলি হেলনে তিনি চলছেন। হুমায়ুনকে সামনে রেখে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করছে করতে চাইছে বিজেপি।’ পাশাপাশি তাঁর দাবি, ‘কেউ নিজের টাকায় মসজিদ করতেই পারেন। কিন্তু বাবরি মসজিদ নাম কেন? এছাড়া শিলান্যাসের জন্য দলের সংহতি দিবসের দিন কেন বেছে নেওয়া হল?’ ফিরহাদের আরও দাবি, স্কুল-কলেজ করতে পারতেন। তা না করে মদজিদ! বাংলার মানুষ কি ধর্মান্ধতা নিয়েই থাকবে? এগিয়ে যাবে না?’ ঠিক এরপর বোমা ফাটিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, হুমায়ুন বাংলায় দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
প্রসঙ্গত, সিএএ ইস্যুতে কয়েকমাস আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা। সেই প্রসঙ্গ মনে করিয়ে কলকাতা পুরসভার মেয়র বলেন,, ‘উনি রেজিনগরে থাকেন, উনি ভরতপুরের বিধায়ক। তাহলে বেলডাঙ্গায় কেন মসজিদ করবেন? কারণ ওখানে কিছু মাস আগেও অশান্তি তৈরির চেষ্টা করেছিল বিজেপি। উনি সেটাকে উসকাতে চাইছেন। যদিও দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন। সাসপেন্ডের সিদ্ধান্তের কথা জানা মাত্রই আগামী ২২ ডিসেম্বরই নতুন দল ঘোষণার কথা জানালেন তিনি। সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, ‘ববিদার কথার জবাব দেব না। কালই ইস্তফা দেব।’

Post Views: 239

Continue Reading

Previous: অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা যাবে না; উচ্চ-প্রাথমিক নিয়োগে নতুন নিয়ম হাইকোর্টের
Next: ‘এসআইআরে বাধা দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত’, অমিত শাহকে বিঁধে বললেন মমতা

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.