Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ছত্তীসগঢ়ে মা মেরির মূর্তিতে হামলা ও অগ্নিসংযোগ, দায়ের এফআইআর

ছত্তীসগঢ়ে মা মেরির মূর্তিতে হামলা ও অগ্নিসংযোগ, দায়ের এফআইআর

Online Desk নভেম্বর 28, 2026
mary.jpg

ওঙ্কার ডেস্ক: বড়দিনের আগে ছত্তীসগঢ়ে ধর্মীয় স্থানে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা। নারায়ণপুর জেলার একটি ক্যাথলিক গির্জায় মা মেরির মূর্তি ভাঙার চেষ্টা এবং তাতে আগুন লাগানোর অভিযোগ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরপর দুই রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এ ঘটনায় আতঙ্কিত স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটেছে রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে নারায়ণপুর জেলার বাংলাপাড়া এলাকার সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ চত্বরে। জেলা পুলিশের নথি এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি, গত ২৪ ও ২৫ নভেম্বর রাতে মূর্তিটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ, প্রথম রাতে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মা মেরির মূর্তিটি তার বেদি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। মূর্তিটিকে লাথি মেরে ভাঙার চেষ্টা চালানো হয়। তবে সেই চেষ্টা সফল হয়নি। এর পরের রাতেও একই জায়গায় ফিরে আসে দুষ্কৃতীরা। রাত প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ মূর্তির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরদিন সকালে গির্জার সদস্যরা বিষয়টি জানতে পারেন।

গির্জা চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সন্দেহজনক গতিবিধি ধরা পড়েছে বলে দাবি। রাত ১২টা ২০ মিনিট নাগাদ তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মূর্তির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। গির্জার প্যারিশ পুরোহিত ফাদার জোমন টি ডি এবং অন্যান্য সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে নারায়ণপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছেন সাব-ইনস্পেক্টর রুখমণি মান্ডভি। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Continue Reading

Previous: ২০২৭-এর আগে আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসল বিজেপি-আকালি, বাদলের বাড়িতে মধ্যাহ্নভোজে শীর্ষ নেতারা
Next: উত্তুরে হাওয়ার টানাপোড়েন আর শীতের অপেক্ষা: আজকের কলকাতা ও বাংলার আবহাওয়া

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.