Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • নদীয়ার লোকদেবতা স্কন্দনাশা, অদ্ভুত এই দেবতা উপুড় হয়ে শুয়ে রয়েছেন শান বাঁধানো বেদীতে

নদীয়ার লোকদেবতা স্কন্দনাশা, অদ্ভুত এই দেবতা উপুড় হয়ে শুয়ে রয়েছেন শান বাঁধানো বেদীতে

Online Desk জানুয়ারি 18, 2025
FotoJet.jpg

সুরজিৎ দাস, নদীয়াঃ গ্রামের অস্বত্থ তলায় ,শান বাঁধানো বেদীতে হাত পা ছড়িয়ে উপোড় হয়ে শুয়ে রয়েছেন গ্রামবাসীদের আরোধ্য দেবতা। নাম স্কন্দনাশা। মুণ্ডহীন তার দেহ পিঠ ঘেঁষে রয়েছে নাক, মুখ, চোখ।এই লোক দেবতার পুজো করা হয় নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটকেবাড়ি পঞ্চায়েতের তৈবিচারা গ্রামে। মহিলারা পৌষ সংক্রান্তির দিন থেকে পরপর তিনদিন এই অদ্ভুত দর্শন দেবতার আরাধনা করেন। পৌষ পার্বণ কে কেন্দ্র করে নানান লৌকিক পুজো ও উৎসবের প্রচলন রয়েছে গ্রাম বাংলায় । তবে স্কন্দনাশা দেবতার পুজো পদ্ধতি সবার চেয়ে আলাদা। এই দেবতার পুজো করা হয় মূর্তির পিছন দিক থেকে
লোকমুখে শোনা যায়, আনুমানিক ৮০ বছর আগে ঢাকার এক পরিবার এই গ্রামে এসে এই কবন্ধ মূর্তির পুজো শুরু করেছিলেন। ক্রমে পারিবারিক গণ্ডি পার করে তা গ্রামের বারোয়ারি পূজো হয়ে দাঁড়িয়েছে। সেই পরিবারে উত্তরসূরী স্বপন সরকার জানান,
প্রয়াত পূর্ণচন্দ্র সরকার ও জেঠিমা অবলা সরকার নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় এই পুজো করেন তারা। কথিত আছে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন অনেক সন্তান হবে তার। পরবর্তীকালে তার জেঠু জেঠিমার প্রচুর শীর্ষ ছিলেন , তাদেরকেই সন্তান ভাবতেন তারা। পুজোর বর্ণনা দেওয়ার সময় তিনি বলেন, বাবা জ্যাঠাদের কাছে শুনেছি শিবের অনুচর হিসেবে পূজিত হন এই দেবতা। নির্দিষ্ট কোনও মন্ত্র নেই। কিন্তু এই পুজো করতে হয়, খুব সাবধানে এবং শুদ্ধ বস্ত্রে। আগে পৌষ সংক্রান্তির দিন মাটি দিয়ে এই মূর্তি তৈরি করা হতো। রোদ, জলে বার বার মূর্তি নষ্ট হয়ে যেত বলে কয়েক বছর আগে স্থায়ী ভাবে সিমেন্টের মূর্তি গড়া হয়েছে।
লোকমুখে জানা যায় এই পুজো করতে হয় দেবতার পায়ের কাছে বসে। অর্থাৎ মূর্তির পিছন দিকে। পৌষ সংক্রান্তির রাতে আলো বিহীন গাছ তলায় গা ছমছমে পরিবেশে মোমবাতি, প্রদীপ, ধুপ নিবেদন করা হয় স্কন্দনাশা দেবের পায়ে। বাংলার বিভিন্ন এলাকায় হ্যাঁচরা পুজো, যম পুজো থেকে শুরু করে একাধিক পূজোর প্রচলন রয়েছে ।স্কন্দনাশা পুজো তার মধ্যে অন্যতম।

Post Views: 77

Continue Reading

Previous: শিয়ালদহ থেকে ধৃত তিন রোহিঙ্গা,কোন জঙ্গি যোগ খতিয়ে দেখছে পুলিশ
Next: আর জি করে ধর্ষণ-খুন ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.