Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কেন ইস্টবেঙ্গলের কোচ হলেন না লোবেরা জানেন

কেন ইস্টবেঙ্গলের কোচ হলেন না লোবেরা জানেন

Online Desk সেপ্টেম্বর 13, 2023
WhatsApp-Image-2023-09-13-at-16.48.49.jpeg

স্পোর্টস ডেস্কঃ সার্জিও লোবেরাকে ইস্টবেঙ্গল কোচ করতে চেয়েছিল। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তিনি আর লাল হলুদে যোগ দেননি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হেডস্যার করেন কার্লোস কুয়াদ্রাতকে। আর লোবেরা যান ওড়িশা এফসিতে। কেন এলেন না ইস্টবেঙ্গলে। কলকাতায় আইএসএলে ট্রফি উন্মোচনের সাংবাদিক সম্মেলনে জানালেন ‘ অতীত নিয়ে কথা বলতে চাই না। জানি না কেন শেষে মুহূর্তে আলোচনা ভেস্তে গিয়েছিল, না কি আগে থেকেই পুরোটা ঠিক ছিল। তবে এখন আমি অন্য একটা ক্লাবে আছি। আমার দল নিয়ে খুব খুশি। আমি জানি ইস্টবেঙ্গল বড় দল। ওদের অনেক সমর্থক। তবে এখন এ সব ভেবে লাভ নেই। ওড়িশা খুব ভালো পারফরমেন্স করেছে সুপার কাপ জিতেছে। ওদের আরও আগে নিয়ে যেতে চাই।’ভারতীয় ফুটবল বা আইএসএল কোনটাই লোবেরার কাছে নতুন নয়। আইএসএলে যথেষ্ট সাফল্যও পেয়েছেন তিনি। ২০১৮-১৯ মরশুমে তাঁর প্রশিক্ষণেই আইএসএল ফাইনালে খেলেছিল এফসি গোয়া দল। পরের বছরেই লিগ উইনার্স শিল্ডও জিতেছিল এফসি গোয়। তবে এত সাফল্য পাওয়ার পরেও গোয়া ছেড়ে দেন লোবেরা। ২০২০ সালে মু্ম্বই সিটি এফসিতে যোগদান করেন তিনি।মুম্বইয়ে প্রথম মরশুম কাটানোর পর লোবেরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে এবার তিনি আরও চ্যালেঞ্জিং কোনও কাজ করতে চান। সেকারণেই তিনি চিনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউ-তে যোগদান করেন। চিনের এই ফুটবল ক্লাবের ম্যানেজার হিসেবে দলটাকে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নিয়ে আসেন। ৩৪টি ম্যাচের মধ্যে তারা ১৮টি ম্যাচে জয়লাভ করে। কয়েকদিন আগেই চিনের এই ফুটবল ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয় এবং তিনি আবারও তিনি ইন্ডিয়ান সুপার লিগের হাত ধরেন।

Post Views: 87

Continue Reading

Previous: ১০ ডিসেম্বর টেট পরীক্ষার, জানিয়ে দিল পর্ষদ
Next: হাইকোর্টে গলদ মেনে নিল স্কুল কর্তৃপক্ষ, অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.