Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • শ্যামকল‌দের দেখতে কেন্দুয়া গ্রামে ভিড় বাড়ছে পর্যটকদের

শ্যামকল‌দের দেখতে কেন্দুয়া গ্রামে ভিড় বাড়ছে পর্যটকদের

Online Desk আগস্ট 21, 2023
birds.png

অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম: শরৎকাল মানেই কাশফুল, কাশফুল মানেই বাংলার উৎসব শুরু হওয়ার বার্তা। নদীর ধারে কাশফুল ফুটছে মানে দুর্গা পুজো আসছে বলে মনে করেন সকলে। ঝাড়গ্রাম জেলার কেন্দুয়া গ্রামের বাসিন্দারা এই পুরানে বিশ্বাসী নন। তাঁরা মনে করেন গ্রামে পরিযায়ী পাখিরা আসলেই বর্ষা ও পুজো আসছে বলে অনুভূতি হয়। ইতিমধ্যে প্রতিবছরের মতো এববছর বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা এসে বাসা বেঁধেছে গ্রামের গাছের ডালে। এই চিত্র দেখে খুশি গ্রামবাসী থেকে পাখি প্রেমীরা।এলাকাবাসীরা জানিয়েছেন মে মাসের শুরুতে পরিযায়ী পাখিগুলি গ্রামের ডালে বাসা বাঁধে, ডিম ফুটিয়ে বাচ্চা দেয় এবং বড় হওয়ার পর নভেম্বরের শেষ সপ্তাহে রওনা দেয় তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে।গ্রামবাসীরা মনে করেন এগুলি সমস্ত সামুদ্রিক পাখি, সমুদ্র উপকূল দেখতে পাওয়া যায় পাখিগুলোকে। তবে বর্ষা নামলেই এরা ঝাড়গ্রামে চলে আসে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা এদের নাম রেখেছে শ্যামকল‌। যাদের দেখতে দূর দূরান্ত থেকে গ্রামে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

বেশ কয়েকবছর শ্যামকল‌দের চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর নড়েচড়ে বসে বনদফতর, পাখিগুলিকে দেখভালের জন্য এলাকার যুবকদের হাতে তুলে দেয়া হয় টর্চ লাইট আরো বেশ কিছু সরঞ্জাম। যার ফলে পাখি চোরদের ঠেকাতে সক্ষম হয়েছেন স্থানীয় যুবকরা। এলাকাবাসীর দাবি কেন্দুয়া গ্রামে পর্যটকদের থাকার জায়গা গড়ে তোলা হলে। এলাকায় উন্নয়ন হবে এবং এলাকার যুবক-যুবতীরা উপার্জনের দিশা খুঁজে পাবেন। তবে কবে এই দাবি পূরণ হবে তার দিকে তাকিয়ে রয়েছেন কেন্দুয়ার গ্রামবাসীরা।

Post Views: 175

Continue Reading

Previous: সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির নোটিশ টাকি ও বাদুড়িয়া পুরসভাকে
Next: এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, কামব্যাক শ্রেয়স, রাহুলের

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.