Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জি রাম জি বিলে ঠিকাদারদের সুবিধা, প্রশ্নের মুখ স্থানীয় শ্রমিকদের স্বার্থ, চিন্তায় শ্রমিক সংগঠন

জি রাম জি বিলে ঠিকাদারদের সুবিধা, প্রশ্নের মুখ স্থানীয় শ্রমিকদের স্বার্থ, চিন্তায় শ্রমিক সংগঠন

Online Desk ডিসেম্বর 26, 2025
9090.jpg

ওঙ্কার ডেস্কঃ সংসদে ‘জি রাম জি’ বিল পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। মনরেগা থেকে গান্ধীজীর নামকে সরানো নয়, বরং এই প্রকল্পের উদ্দেশ্য নাকি শ্রমিকরা যাতে আরও বেশি কাজ পান সেটা নিশ্চিত করা, এমনটাই জানিয়েছিল বিজেপি। কিন্তু শ্রমিক সংগঠন গুলো বলছে একদম আলাদা কথা।
আইন বলছে, এবার চাইলে ১০০ দিনের কাজে সরকার ঠিকাদারদেরও যুক্ত করতে পারবে। অন্যদিকে মনরেগার যা শর্ত ছিল, তাতে ঠিকাদাররা গোটা প্রক্রিয়ায় কোথাও অংশ নিতে পারত না। সূত্রের খবর, ‘জি রাম জি’ আইনের অধীনে কোনও প্রকল্পে যদি একাধিক মন্ত্রক বা বিভাগ যুক্ত থাকে, তাহলে কাজের নির্দিষ্ট অংশ সম্পন্ন করার জন্য ঠিকাদারদের যুক্ত করা যেতে পারে।
এবিষয়ে মজদূর কিষান শক্তি সংগঠন নামের এক শ্রমিক সংগঠনের নেতা বলছেন, “ঠিকাদাররা যোগ হওয়া মানেই জটিলতা বাড়বে। তাঁরা তাঁদের শ্রমিকদের কাজ দেবেন। ফলে স্থানীয় শ্রমিকদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
প্রস্তাবিত বিলে কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। ফলে রাজ্যের উপর চাপ বাড়ছে। তাছাড়া আগে রাজ্য ঠিক করত কোন প্রকল্পে কত বরাদ্দ হবে। এখন সেটা কেন্দ্র ঠিক করবে। ঠিকাদার হলে সাধারণ শ্রমিকরা কতটা কাজ পাবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
এছাড়াও শ্রমিকেরা টাকা পাবেন কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। শ্রমিক সংগঠনগুলি বলছে, আগে শ্রমিকরা সরাসরি কেন্দ্রের কাছে বেতন পেতেন। এবার সেটা রাজ্যের উপরও নির্ভরশীল। রাজ্য কেন্দ্র ঠোকাঠুকি লাগলে, সমন্বয়ের অভাবে যৌথ প্রকল্পের টাকা দেরিতে ছাড়লে শ্রমিকদের টাকা আটকে যাবে। সমস্ত বিষয় নিয়েই চিন্তিত শ্রমিক সংগঠনগুলো।

Post Views: 104

Continue Reading

Previous: হিমেল হাওয়ায় থমকে ঝাড়গ্রাম, কনকনে ঠান্ডায় নাজেহাল জেলার মানুষ
Next: জাঁকিয়ে শীত পড়তেই অযোধ্যা পাহাড়ে ভিড় পর্যটকদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.