Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মারোয়াড়ী রিলিফ সোসাইটি ও গঙ্গা মিশন-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, সুবিধা পেলেন দুই শতাধিক মানুষ

মারোয়াড়ী রিলিফ সোসাইটি ও গঙ্গা মিশন-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, সুবিধা পেলেন দুই শতাধিক মানুষ

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
GM-1.jpg

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মারোয়াড়ী রিলিফ সোসাইটি ও আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে ‘গঙ্গা মিশন’-এর কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার হাওড়ায় অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির। এই শিবিরে শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়।

‘গঙ্গা মিশন’ কর্মসূচির অঙ্গ হিসাবে মারোয়াড়ী রিলিফ সোসাইটি ও আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে ৭ ফেব্রুয়ারি, শনিবার হাওড়ায় অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির। হাওড়ার জয়পুর থানা এলাকার শ্যাওড়াবেড়িয়ায় এলাকায় এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এখানে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এই শিবিরে উপস্থিত ছিলেন মাড়োয়ারি রিলিফ সোসাইটির একাধিক স্বনামধন্য চিকিৎসক। তারা যত্ন সহকারে এলাকার শতাধিক মানুষকে পরিষেবা দেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল এবং সমাজসেবী শুভঙ্কর বারুই ছাড়াও অনান্য স্বনামধন্য ব্যাক্তিবর্গ। হাওড়ার প্রত্যন্ত এলাকার শ্যাওড়াবেড়িয়ার অভাবী মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করায় মাড়োয়ারি রিলিফ সোসাইটি কি ধন্যবাদ জানিয়েছেন সমাজসেবী শুভঙ্কর বাড়ুই।

এদিন স্বাস্থ্য শিবিরে এলাকার শতাধিক মানুষ চিকিৎসা সুবিধা পেয়েছেন। তথ্য অনুযায়ী, শনিবারের শিবিরে মোট ২১০ জন মানুষ চিকিৎসার জন্য আসেন। যাঁদের মধ্যে ৭ জনের অস্ত্রপাচার সুষ্টভাবে সম্পন্ন হয়েছে এবং ৭৭ জন রোগীকে চশমা প্রদান করা হয়েছে বলে জানান আয়োজনকারীরা। এছাড়াও বাকিদের রক্ত পরীক্ষা, ব্লাড সুগার এবং রক্তচাপ পরীক্ষা করা হয়। চিকিৎসার জন্য আগত মানুষদের বিনামুল্যে ওষুধও প্রদান করা হয়।

উল্লেখ্য, শ্যাওড়াবেড়িয়া সহ আমতা বিধানসভা কেন্দ্রের অধিকাংশ এলাকা কৃষি প্রধান। সারা দিন কৃষি কাজে নিযুক্ত থাকেন ৮০ শতাংশের ও বেশী মানুষ। শরীর সুস্থ রাখা তাই জরুরী। এই পরিস্থিতিতে এই ধরনের ক্যাম্প খুবই সহায়ক বলে মনে করছে এলাকার মানুষ।

Post Views: 85

Continue Reading

Previous: ৩৩ জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, ঘটনায় উত্তাল বাদুড়িয়া
Next: বেতন বৃদ্ধিতে খুশি বজবজের আশা কর্মীরা, এখনও ক্ষুব্ধ সিংহভাগ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.