Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালবৈশাখীর তাণ্ডবে বজ্রঘাতে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া গঙ্গাসাগরে

কালবৈশাখীর তাণ্ডবে বজ্রঘাতে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া গঙ্গাসাগরে

Online Desk এপ্রিল 19, 2025
Kalbaisakhi.jpg

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণা : দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী অঞ্চলজুড়ে কালবৈশাখীর দাপটে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। বজ্রবিদ্যুৎ, ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের মাঝেই শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের ধবলাহাট লালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম মণি কর (৪৪)। ঘটনার সময় তিনি মাঠে থাকা গৃহপালিত পশুকে ঝড়ের হাত থেকে রক্ষা করতে মাঠ থেকে তুলে গোয়াল ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই আচমকা বজ্রপাত ঘটে। বজ্রঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মণি করের। একইসঙ্গে মৃত্যু হয় তার একটি গৃহপালিত পশুরও।

বজ্রপাতের বিকট শব্দে এলাকার মানুষ চমকে ওঠেন। দ্রুত ছুটে আসেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। আহত অবস্থায় মণি দেবীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সাগর গ্রামীণ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ মর্গে। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, এই অঞ্চলে কয়েকদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি চলছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হলেও, প্রতিদিনের জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে মাঠে বের হচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের তরফে পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং সরকারি সাহায্য পাওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কালবৈশাখীর এই রোষের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উপকূলবর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত চলতেই পারে। এই প্রেক্ষিতে সাধারণ মানুষের প্রতি প্রশাসনের কড়া নির্দেশ—অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে না যাওয়ার এবং বিপদ টের পেলে অবিলম্বে সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার।

Post Views: 109

Continue Reading

Previous: ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র
Next: চা বাগানের আড়াল থেকে ঝাঁপ দিল চিতা, রক্তাক্ত শ্রমিক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.