Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • চা বাগানের আড়াল থেকে ঝাঁপ দিল চিতা, রক্তাক্ত শ্রমিক

চা বাগানের আড়াল থেকে ঝাঁপ দিল চিতা, রক্তাক্ত শ্রমিক

Online Desk এপ্রিল 19, 2025
Tea-garden.jpg

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: সকালটা ছিল একেবারেই অন্য রকম। অন্যান্য দিনের মতো পাতাতোলা শুরু হয়েছিল। ঘন পাতার ফাঁক গলে যখন প্রথম রোদের আভা বাগানে পড়ছে, ঠিক তখনই ঘটে গেল অঘটন। জঙ্গলের দিক থেকে হঠাৎই বেরিয়ে এল এক চিতাবাঘ। এক লাফে ঝাঁপিয়ে পড়ল শ্রমিকের উপর।

জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানের ৬০ নম্বর ব্লকে পাতা তুলছিলেন করলা লাইনের বাসিন্দা ঝুটুং ওরাও (৪০)। আচমকা বাঘের হামলায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শরীরে গভীর ক্ষতের চিহ্ন। রক্তে ভেসে যায় চারপাশ। তৎক্ষণাৎ অন্যান্য শ্রমিকেরা ছুটে এসে উদ্ধার করেন ঝুটুংকে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি জেলা হাসপাতাল, সেখান থেকে পাঠানো হয় সুপার স্পেশালিটি হাসপাতালে। এখনও সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

এই ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন বাগান এলাকার শ্রমিক ও বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরেই বন্যপ্রাণীর আনাগোনা বেড়েছে এলাকায়। বিশেষ করে চিতা বাঘ প্রায়শই দেখা যাচ্ছে বাগানের বিভিন্ন অংশে। বন দফতরকে একাধিক বার জানানো হলেও, কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।

এ দিন সকালেই গ্রামবাসীরা বন দফতরের হস্তক্ষেপ দাবি করেন। এলাকা ঘিরে শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তার দাবিতে অনেকে কাজ বন্ধ রাখার হুমকিও দিয়েছেন। জলপাইগুড়ি বন বিভাগের এক আধিকারিক জানান, ‘‘ঘটনার খবর পেয়েই একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। বাঘটি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে খাঁচা পেতে ধরা হবে।’’

এই মুহূর্তে ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের মনে ভয়ই একমাত্র সত্যি। চা পাতার ঝোপে থাবা লুকিয়ে থাকা চিতাবাঘের দৃষ্টি কখন কার দিকে পড়বে, কেউ জানে না।

Post Views: 121

Continue Reading

Previous: কালবৈশাখীর তাণ্ডবে বজ্রঘাতে মৃত্যু গৃহবধূর, শোকের ছায়া গঙ্গাসাগরে
Next: আতঙ্ক ঘুম উধাও ! জাতীয় মহিলা কমিশন যেতেই কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের মহিলারা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.