Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • আতঙ্ক ঘুম উধাও ! জাতীয় মহিলা কমিশন যেতেই কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের মহিলারা

আতঙ্ক ঘুম উধাও ! জাতীয় মহিলা কমিশন যেতেই কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের মহিলারা

Online Desk এপ্রিল 19, 2025
Women-commission-Murshidabad.jpg

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : মাটিতে বসে হাউমাউ করে কাঁদছেন একের পর এক মহিলা। কেউ বা ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে বলছেন, “সব শেষ হয়ে গেল!” আতঙ্ক, অনিশ্চয়তা আর নিদ্রাহীন রাত— এই নিয়েই এখন বেঁচে থাকা মুর্শিদাবাদের বেতবোনা, সুতি, ধুলিয়ান আর সামশেরগঞ্জের বাসিন্দাদের। শনিবার সেই রক্তাক্ত বাস্তবের মুখোমুখি হলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।

ওয়াকফ বোর্ড সংশোধনী আইন নিয়ে অশান্তি যে কী ভয়ানক রূপ নিয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই এলাকাগুলোর বিভীষিকা। দিনেদুপুরে লুটপাট, বাড়ি জ্বালানো, মারধরের অভিযোগে এখন গৃহহীন অসংখ্য মানুষ। আশ্রয় নিয়েছেন অন্য জেলার ত্রাণশিবিরে। কেউ কেউ এখনও ভয়ে গ্রামে ফিরতে পারছেন না।

শনিবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকারের নেতৃত্বে প্রতিনিধিরা যখন বেতবোনায় পৌঁছন, তখনই শুরু হয় কান্না। রাস্তায় দাঁড়িয়ে থাকা মহিলারা জড়ো হয়ে ধরেন কমিশনের গাড়ি। একের পর এক ভয়ানক অভিজ্ঞতা শোনাতে গিয়ে কেউ কথা শেষ করতে পারলেন না, কেউ বা কেঁদে ফেললেন মাঝপথেই।

“চিন্তায় ঘুম আসে না, আতঙ্কে বাচ্চারা চিৎকার করে ওঠে মাঝরাতে,” বলছিলেন এক স্থানীয় মহিলা। তাঁদের বক্তব্য, প্রশাসনের কাছ থেকে এখনও মেলেনি কোনও স্থায়ী আশ্বাস। এই পরিস্থিতিতে তাঁরা চাইছেন এলাকায় বিএসএফ ক্যাম্প গড়ে তোলা হোক।

কমিশনের সদস্যরা আশ্বাস দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে। কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। তাঁরা এ-ও জানান, এলাকায় নিযুক্ত বাহিনীর নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 106

Continue Reading

Previous: চা বাগানের আড়াল থেকে ঝাঁপ দিল চিতা, রক্তাক্ত শ্রমিক
Next: মুর্শিদাবাদে হিংসা আক্রান্তদের পাশে রাজ্যপাল, মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.