Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজে ড্রোন হানা ইজরায়েলের

গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজে ড্রোন হানা ইজরায়েলের

Online Desk মে 4, 2025
gaza-dd.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজে ড্রোন হানা চালাল ইজরায়েল। মানবিক সহায়তাকারী আন্তর্জাতিক সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মাল্টা উপকূলে শুক্রবার রাত ১২টা ২৩ মিনিটে ‘দ্য কনসায়েন্স’ জাহাজটিতে ড্রোন দিয়ে আক্রমণ করা হয়। জাহাজটি যখন আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে তখন সেটিতে ড্রোন দিয়ে আক্রমণ করা হয়। জানা গিয়েছে, গাজায় আটকে থাকা প্যালেস্টাইনিদের জন্য খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম-সহ মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল জাহাজটি। সেই সময় নেতানিয়াহুর বাহিনী আক্রমণ শানায়। যার ফলে বিকল হয়ে পড়ে জাহাজটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিডম ফ্লোটিলিয়া কোয়ালিশন জানিয়েছে, হামলার ফলে জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ছিলেন বলে জানানো হয়েছে। তারা মূলত ইজরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচার চালানোর জন্য একজোট হয়েছিলেন। তবে নিরাপদে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই ঘোষণা করেছেন, গাজায় কোনও মানবিক সহায়তা পৌঁছতে দেওয়া হবে না বলে। হামাস যোদ্ধাদের যতদিন না নির্মূল করা হচ্ছে ততদিন পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকবে বলে জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, পণবন্দি মুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ায় মার্চের প্রথম দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় অভিযান শুরু করেছিল ইজরায়েলি বাহিনী। গত ১৮ মার্চ থেকে প্রতি দিন অবরুদ্ধ গাজায় অন্তত ১০০ প্যালেস্টাইনি শিশু হতাহত হচ্ছে বলে এক রিপোর্টে জানিয়েছে প্যালেস্টাইনি শরণার্থী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিউএ।

Post Views: 106

Continue Reading

Previous: ‘যারা ঘৃণার বীজ পুঁতছে, তাদের আটকানো প্রয়োজন’ কন্নড় বিতর্কে মুখ খুললেন সোনু নিগম
Next: বলিউডের হবু মা কিয়ারা হাঁটবেন মেট গালার লাল গালিচায়, কোন সাজে দেখা যাবে অভিনেত্রীকে?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.