Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিবেশে রক্ষার মাধ্যমে উষ্ণায়ন রোখার বার্তা

পরিবেশে রক্ষার মাধ্যমে উষ্ণায়ন রোখার বার্তা

Online Desk মার্চ 7, 2025
FotoJet-1.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, বসিরহাট : পরিবেশকে বাঁচিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখতে চিত্র প্রদর্শনীকে বেছে নিল ভারত-বাংলাদেশ সীমান্তের কচিকাঁচারা। বিশ্ব উষ্ণায়নে জেরবার গোটা পৃথিবী। সুদূর আন্টার্টিকা থেকে শুরু করে উত্তর মেরু সর্বত্রই বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহ গুলি গলতে শুরু করেছে। যার ফলে বাড়ছে সমুদ্রের জলস্তর। আর এই সমুদ্রের জলস্তর বাড়াতে চিন্তার ভাঁজ ফেলেছে সমুদ্র তীরবর্তী দেশগুলির কপালে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান এর মতো দেশ সহ ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার সমুদ্র তীরবর্তী একাধিক দেশ চিন্তায় রয়েছে। কারণ সমুদ্রে জলস্তর যে হারে বাড়ছে তাতে সমুদ্র তীরবর্তী এই দেশ বা দেশের শহরগুলি আগামী দিনে জলের তলায় তলিয়ে যেতে পারে। যা নিয়ে ইতিমধ্যেই সতর্কতাও জারি করেছে রাষ্ট্রসংঘ।
তাই জল অপচয় বন্ধ করে বৃক্ষচ্ছেদন রুখে পরিবেশ বাঁচিয়ে বিশ্ব উষ্ণায়ন রুখতে চিত্র প্রদর্শনীকে বেছে নিল সীমান্তের এক দল কচিকাঁচা। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা শিবতলায় ইছামতি নদীর পাড়ে এক অভিনব চিত্র প্রদর্শনীর দেখা মিলল। একজন ক্ষুদে শিল্পী জানায় পরিবেশ যেসব দূষণ হচ্ছে এছাড়াও ইছামতি নদীতে যা দূষণ হচ্ছে সেগুলো যাতে না হয় সেই কারণেই আমরা আঁকছি।
চিত্রশিল্পী তথা অঙ্কণ প্রশিক্ষক নবকুমার সরকারের উদ্যোগে একদল খুদে শিল্পীরা বিশ্ব উষ্ণায়নের মতো এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চিত্র প্রদর্শনী করলেন। উদ্যোক্তা নবকুমার সরকার বলেন, “যেভাবে শিশুরা এখন মোবাইল বন্দি জীবন কাটাচ্ছে সেখান থেকে তাদের বার করে জীবনের আনন্দ নিতে আঁকা এক অন্যতম পন্থা। এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
গাছ কাটলে বা জল অপচয় করলে কিভাবে তা পরিবেশের ক্ষতি করে বিশ্ব উষ্ণায়ন ঘটবে ? পাশাপাশি কিভাবে জল অপচয় বন্ধ করতে হবে, কিভাবে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে সেই সমস্ত ছবি ফুটে ওঠে এই অঙ্কন প্রদর্শনীর মধ্য দিয়ে।

Post Views: 121

Continue Reading

Previous: “যেমন ছিলাম, তেমনই আছি, সবটাই ভুয়ো…” বিচ্ছেদের জল্পনা উড়িয়ে স্ত্রী তৃণাকে আলিঙ্গন নীলের
Next: নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.