Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গোয়াবাসীর জন্য অত্যন্ত যন্ত্রণার দিন’: নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে বললেন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ মোদীরও

‘গোয়াবাসীর জন্য অত্যন্ত যন্ত্রণার দিন’: নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে বললেন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ মোদীরও

Online Desk ডিসেম্বর 7, 2025
Goa-Fire-1.jpg

ওঙ্কার ডেস্ক: নৈশক্লাবে নাচের আসর চলাকালীন অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে গোয়ার আরপোরায়। সেই ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। রবিবার তিনি এই ঘটনা নিয়ে বলেন, এটি রাজ্যের জন্য ‘অত্যন্ত বেদনাদায়ক দিন’। পাশাপাশি কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রমোদ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গোয়ার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ গোয়ায় আমাদের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। আমি গভীরভাবে শোকাহত এবং এই অকল্পনীয় ক্ষতির মুহূর্তে সকল শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তে আগুন লাগার সঠিক কারণ এবং অগ্নি নিরাপত্তার নিয়ম এবং ভবন নির্মাণের নিয়ম মেনে চলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যারা দোষী তাদের আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে, ঘটনাস্থল পরিদর্শনের সময়, প্রমোদ সাওয়ান্ত এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছিলেন। সেই সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তজি-র সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে।’

Post Views: 210

Continue Reading

Previous: গীতাপাঠের পাল্টা লক্ষ কন্ঠে কোরান পাঠ আয়োজনের ঘোষণা হুমায়ুনের
Next: জয়নগরের মোয়ার ইতিহাস ও ঐতিহ্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.