Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের আনা ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যের আনা ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Online Desk জুলাই 25, 2025
cv.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্ষণ রুখতে রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা বিল’ এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই বিল পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। অবশেষে আপত্তি তুলে সেই বিল ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সূত্রের খবর, ধর্ষণের ক্ষেত্রে রাজ্য যে শাস্তির প্রস্তাব দিয়েছিল তাতে আপত্তি রয়েছে কেন্দ্রের। এ ছাড়াও প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর ও সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। তাই তাতে সিলমোহর দেওয়া হয়নি। উল্লেখ্য, গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ধর্ষণ রুখতে কড়া শাস্তির কথা বলে বিধানসভায় বিল পাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশন বসে। সেই অধিবেশনেই পাশ করানো হয় ‘অপরাজিতা বিল ২০২৪’। বিধানসভায় বিল পাশ হয়ে যাওয়ার পর তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে।

রাজভবন সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে ওই বিলের একাধিক প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। রাজভবনও ‘অপরাজিতা বিল’ নিয়ে নবান্নর কাছ থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে। তবে এই বিলে রাজ্যপাল সই না করায় বিষয়টি নিয়ে নতুন করে সরব হতে শুরু করেছে জোড়াফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, বিলটি যদি সত্যিই ফেরত পাঠানো হয়ে থাকে তাহলে প্রতিবাদ রইল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিল ফেরতের প্রসঙ্গ নিয়ে রাজনীতির ময়দানেও সরব হতে পারে জোড়াফুল শিবির।

Post Views: 83

Continue Reading

Previous: এসআইআর কী? কেন করে নির্বাচন কমিশন?
Next: আবার এনআরসি নোটিস! মাথাভাঙার ৭০ বছরের নিশিকান্ত দাসকে ‘বাংলাদেশি’ সন্দেহে চিঠি

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.