Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আবার এনআরসি নোটিস! মাথাভাঙার ৭০ বছরের নিশিকান্ত দাসকে ‘বাংলাদেশি’ সন্দেহে চিঠি

আবার এনআরসি নোটিস! মাথাভাঙার ৭০ বছরের নিশিকান্ত দাসকে ‘বাংলাদেশি’ সন্দেহে চিঠি

Online Desk জুলাই 26, 2025
protest-demonstrator-displays-against-placard-during-caa_b46875c8-4fff-11ea-93ec-7436143f72aa.jpg

ওঙ্কার ডেস্ক:  মাথাভাঙার ৭০ বছর বয়সি প্রবীণ নাগরিক নিশিকান্ত দাসের  হাতে পৌঁছল এনআরসি-র নোটিস। অভিযোগ, তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের পর বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। এমন বিস্ফোরক অভিযোগে তীব্র আতঙ্কে দিন কাটছে ওই বৃদ্ধ ও তাঁর পরিবারের।

নিশিকান্তবাবুর কথায়, “প্রায় ৩০ বছর আগে জীবিকার সন্ধানে গিয়েছিলাম অসমের গুয়াহাটিতে। তখন পুলিশ আমাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। তবে সঙ্গে থাকা পরিচয়পত্র, ভোটার কার্ড, ও নথি দেখানোর পর ছেড়ে দেয়।” তিনি জানান, “মাত্র ছ’মাস সেখানে কাজ করে ফিরে এসেছিলাম মাথাভাঙায়। তারপর থেকে এখানেই বসবাস করছি।” তাঁর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একটি নোটিস পাঠানো হয়, যেখানে লেখা রয়েছে তিনি বেআইনিভাবে ভারতে এসেছেন। নোটিস পাওয়ার পরপরই তিনি নিজের যাবতীয় নথি জন্ম সনদ, ১৯৬০ সালের জমির দলিল, পুরনো পরিচয়পত্র জমা দেন। তবুও ফের চাওয়া হচ্ছে বাবার নাম সহ পুরনো ভোটার তালিকা।

এই ঘটনার জেরে তীব্র উদ্বেগে দিন কাটাচ্ছেন নিশিকান্তবাবু। একই সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।তাঁদের প্রশ্ন, “যদি এত পুরনো প্রমাণপত্র থাকা সত্ত্বেও কাউকে বিদেশি সন্দেহে নোটিস দেওয়া হয়, তাহলে আর কে নিরাপদ?” উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে দিনহাটার চৌধুরীহাটের উত্তম কুমার বজ্রবাসী ও ফালাকাটার অঞ্জলী শীলও এমন নোটিস পেয়েছিলেন।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “বাংলার মানুষকে কেউ দেশছাড়া করতে পারবে না। আমরা ওদের পাশে আছি।” পাশাপাশি প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফরেনার্স ট্রাইব্যুনালের নামে এভাবে নিরীহ নাগরিকদের হেনস্থা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর দফতর সরাসরি বিষয়টির উপর নজর রাখছে বলেও প্রশাসন সূত্রে খবর। এভাবে প্রমাণ থাকা সত্ত্বেও একের পর এক মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহের খাঁড়া ঝুলিয়ে রাখায় সাধারণ মানুষের মনে ভয় আর অনিশ্চয়তা ক্রমেই বেড়ে চলেছে।

Post Views: 134

Continue Reading

Previous: রাজ্যের আনা ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Next: ভাষা নিয়ে দ্বিচারিতা রাজ্যের ! বহুভাষী ভারতে শুধু ‘হিন্দি’-র বিরুদ্ধে সোচ্চার তৃণমূল সরকার এবার ‘বাংলা’ বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভায়

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.