Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • এসআইআর কী? কেন করে নির্বাচন কমিশন?

এসআইআর কী? কেন করে নির্বাচন কমিশন?

Online Desk জুলাই 25, 2025
sir-.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। যা নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু কী এই এসআইআর? কেনই বা করা হয়?

এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এর লক্ষ্য হল ভোটার তালিকা থেকে যোগ্য কোনও নাগরিক যেন বাদ না পড়ে তা নিশ্চিত করা। শুধু তাই নয়, অযোগ্য কেউ যাতে তালিকায় না থাকে সে বিষয়টিও দেখা হয়। পুরনো ভোটার তালিকার উপর নির্ভর না করে বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়ায় নতুন করে তালিকা তৈরি করা হয়। এক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করে। নতুন তালিকার যখন প্রয়োজন মনে করে নির্বাচন কমিশন, তখন এই পদ্ধতির আশ্রয় নেয়। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এই কাজ, আগামী ৩০ সেপ্টেম্বর এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশনের লক্ষ্য, বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করা। উল্লেখ্য, বিহারে শেষবার ২০০৩ সালে এসআইআর করা হয়েছিল।

কমিশন সূত্রে খবর, আগামী ১ আগস্ট ২০২৫ প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি ও দাবি দায়ের করা যাবে। দাবিগুলোর নিষ্পত্তি করা হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Continue Reading

Previous: হিন্দু মন্দির নিয়ে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে কেন সংঘর্ষ?
Next: রাজ্যের আনা ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.