Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দুই অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী

দুই অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী

Online Desk জুলাই 19, 2025
20250611_170305.jpg

ওঙ্কার ডেস্ক: কলেজের দুই অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী হল এক ডাক্তারি ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে। কলেজ চত্বরে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে খবর মিলেছে। হস্টেল থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ছাত্রী ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। হস্টেল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। মিলেছে একটি সুইসাইড নোটও। সেখানে ওই ছাত্রী কলেজের ডেন্টাল বিভাগের এক অধ্যাপক এবং এক অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সুইসাইড নোটে অভিযোগ করা হয়েছে, দুই অধ্যাপক তাকে মানসিক নির্যাতন করতেন। গোটা ঘটনার কথা প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। তারা কলেজে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে হস্টেলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যা নিয়ে কোনও বিবৃতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। তবে কলেজ থেকে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে।

অভিযুক্ত দুই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রেটার নয়ডা পুলিশের অতিরিক্তি কমিশনার (এডিসিপি) সুধীর কুমার বলেন, ‘শুক্রবার খবর পাই আমরা যে এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। ফরেন্সিক দলও আমরা যাই ঘটনাস্থলে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপকের নাম ছিল। ইতিমধ্যে এফআইআর দায়ের করেছি। দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

Post Views: 133

Continue Reading

Previous: পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে; ভারত পাকিস্তান যুদ্ধে ফের নয়া দাবি ট্রাম্পের
Next: বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তি: অভিযুক্তের তালিকায় ৩০০৮, ধৃতের সংখ্যা বেড়ে ৩০৬

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.