Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তি: অভিযুক্তের তালিকায় ৩০০৮, ধৃতের সংখ্যা বেড়ে ৩০৬

বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তি: অভিযুক্তের তালিকায় ৩০০৮, ধৃতের সংখ্যা বেড়ে ৩০৬

Online Desk জুলাই 19, 2025
20250719_180925.jpg

ওঙ্কার ডেস্ক: নাহিদ ইসলামদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে যে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জে, তাতে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০৬ জনকে। চারটি মামলা মিলিয়ে অভিযুক্তের তালিকায় রয়েছে মোট ৩০০৮ জন।

বুধবার গোপালগঞ্জে পুলিশকে লক্ষ্য করে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলির কর্মী সমর্থকের নাম রয়েছে কয়েকশো। সংখ্যাটা প্রায় ৩৫৪ জন বলে খবর মিলেছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় বিশিষ্ট ২ হাজার ৬৫০ জনের নামও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার থেকে শনিবার দুপুর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। শুধু গত ২৪ ঘণ্টায় ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রার আয়োজন করেছিল। গত বুধবার সেই পদযাত্রা লক্ষ্য করে গোপালগঞ্জে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের দিকে। মূলত গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকায় সেদিনের অশান্তিতে পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর দফায় দফায় অভিযান চালিয়ে তিন শোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 288

Continue Reading

Previous: দুই অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী
Next: দেশের বাইরে বিকিনি পরে এক পুরুষের হাত ধরে ছবি সারার, তবে কি প্রেম করছেন সারা?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.