Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেশের বাইরে বিকিনি পরে এক পুরুষের হাত ধরে ছবি সারার, তবে কি প্রেম করছেন সারা?

দেশের বাইরে বিকিনি পরে এক পুরুষের হাত ধরে ছবি সারার, তবে কি প্রেম করছেন সারা?

Online Desk জুলাই 19, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বড় কন্যা সারা সেনগুপ্ত। সারার বয়স এখন ১৯। পাড় করেছেন কলেজের গণ্ডি। পড়াশোনার পাশাপাশি গ্ল্যামার ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে কভার গার্ল হিসাবে দেখা গিয়েছে সারাকে সেখানে রীতিমতো নজর কেড়েছেন তিনি। কিছুদিন আগে অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছিলেন সারা সেনগুপ্ত। বর্তমানে তিনি চুটিয়ে মডেলিং –এর কাজ করতে চান। এই মুহূর্তে অভিনয়ের কোনো কথা জানাননি।

পুরস্কৃত হওয়ার বিশেষ দিনে সারার পাশে সর্বদা ছিলেন মা নীলাঞ্জনা। মেয়ের এই আনন্দের মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি দেখা গেছিল মা ও মেয়ের হাসি খুশির ছবিও। যিশু-নীলাঞ্জনা অর্থাৎ বাব-মায়ের দূরত্ব প্রকাশ্যে আসতেই সারা বুঝিয়ে দিয়েছিলেন তিনি মায়ের পাশেই আছেন। এমনকী মাকে নিয়ে ছবি পোস্ট করে সবচেয়ে ‘শক্তিশালী মহিলা’র আখ্যাও দিয়েছিলেন সারা। বর্তমানে দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে নিজের জীবন কিছুটা গুছিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। মাত্র ১৯ বছর বয়সেই নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছেন সারা।

বর্তমানে কলকাতা ছেড়ে মুম্বইতেই থাকছেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা। কাজের ফাঁকে হাতে একটু সময় পেতেই বন্ধুদের সঙ্গে ছুটি উপভোগ করতে পাটায়া গেলেন তিনি। সেখান থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সারা। সমুদ্রের পাড়ে কালো রঙের বিকিনি ও সাদা স্কার্টে, খোলা চুল ও চোখে সানগ্লাসে দেখা গেল যিশু-নীলাঞ্জনার কন্যা সারাকে। যে ছবি ইতিমধ্যে উষ্ণতা ছড়িয়েছে নেট দুনিয়ায়। মেয়ের পোস্টে বরাবরের মতোই ভালবাসায় ভরিয়েছেন মা নীলাঞ্জনা।

কিন্তু তার মধ্যে একটি ছবি যা নিয়ে টলি পাড়ায় চর্চা তুঙ্গে। এক পুরুষের সঙ্গে হাত ধরে ছবি তুলেছেন সারা। যা নিয়ে মজেছে টলিপাড়া। এই পুরুষ কি শুধুই সারার বন্ধু নাকি প্রেম করছেন যিশু-নীলাঞ্জানার মেয়ে! যদিও এই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি সারা।

Post Views: 327

Continue Reading

Previous: বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তি: অভিযুক্তের তালিকায় ৩০০৮, ধৃতের সংখ্যা বেড়ে ৩০৬
Next: অনুপ্রবেশকারীদের ধরতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরায়

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.