Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কানাডা, ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বলে দাবি ট্রাম্পের!

কানাডা, ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বলে দাবি ট্রাম্পের!

Online Desk জানুয়ারি 20, 2026
trump-green-land.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রিনল্যান্ডকে ফের এক বার নিজেদের বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। সমাজ মাধ্যমে ট্রাম্প একটি ছবি ভাগ করে নিয়েছেন, যেখানে তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা মার্কিন প্রেসিডেন্টের ওই ছবিতে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গ্রিনল্যান্ডের ভূখণ্ডে দাঁড়িয়ে মার্কিন পতাকা উত্তোলন করছেন। সেই ছবির পাশে একটি বোর্ডে লেখা ‘গ্রিনল্যান্ড – ইউএস টেরিটরি, ইএসটি ২০২৬’। এদিন ট্রাম্প আরও একটি বিতর্কিত ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ওভাল অফিসে ট্রাম্পের সামনে বসে রয়েছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক শীর্ষ নেতা। সেখানে দেখা যাচ্ছে একটি মানচিত্র। যাতে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড, কানাডা এবং ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড। এই ছবি ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ন্যাটো-র সাধারণ সম্পাদক মার্ক রুটের সঙ্গে তাঁর ভাল কথোপকথন হয়েছে। আলোচনায় উঠে এসেছে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। গ্রিনল্যান্ড জাতীয় এবং বিশ্ব নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প যখন গ্রিনল্যান্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছেন সেই আবহে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং ডেনমার্কের অধিকার নিয়ে কোনও আপস করা হবে না।

Post Views: 199

Continue Reading

Previous: গত ১৩ মাসে দিল্লি এইমস-এ সম্পন্ন ১০০০ এরও বেশি রোবোটিক সার্জারি
Next: নয়ডার প্রযুক্তিবিদ মৃত্যু: তদন্ত শুরু করেছে SIT, পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.