Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে প্রথম দফা নির্বাচনে উপমুখ্যমন্ত্রীর উপর হামলা; পুলিশি কর্মকান্ড নিয়ে প্রশ্ন বিজয়কুমার সিনহার

বিহারে প্রথম দফা নির্বাচনে উপমুখ্যমন্ত্রীর উপর হামলা; পুলিশি কর্মকান্ড নিয়ে প্রশ্ন বিজয়কুমার সিনহার

Online Desk নভেম্বর 6, 2025
bijay-kumar-sinha.png

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভার নির্বাচনের প্রথম দফা ভোতের দিনই বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লখীসরাইয়ের নির্বাচনী এলাকায়। অভিযোগ, বিজয়ের কনভয় যখন একটি বুথের দিকে যাচ্ছিল, তখন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কনভয়ের গাড়িগুলির দিকে পাথর ছোড়ে। বিজয়কুমার সিনহার দাবি পুলিশের কাছে অভযোগ জানিয়েও কোনো লাভ হয় নি। তিনি এই ঘটনাকে পুলিশের অক্ষমতা বলে দাবি করেছন।
বিজয়কুমার সিং নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর কোনও শারীরিক ক্ষতি হয়নি। ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় কনভয়ের আশপাশে উত্তেজিত জনতা ‘মুর্দাবাদ-মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতেও দেখা গিয়েছে, কয়েকজন ব্যক্তি বিজয়কুমারের গাড়ির দিকে চিৎকার করে স্লোগান দিচ্ছেন এবং কনভয় ঘিরে ধরে উত্তেজনা তৈরি করছেন।
ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে আরজেডি। উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিং নিজে দাবি করেছেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে, তাই ভোটের আগে আতঙ্ক ছড়াতে চাইছে।” তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে ভয় দেখিয়ে এনডিএ কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে বিরোধীরা। পাশাপাশি তিনি পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিজয়কুমার সিনহার কথায় পুলিশকে জানানোর পরও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে, আরজেডি নেতৃত্ব বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভোটের আগে জনসমর্থন হারানোর আশঙ্কায় বিজেপি ইচ্ছাকৃতভাবে আরজেডির নাম জড়িয়ে রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।

Post Views: 147

Continue Reading

Previous: যুগ্ম সচিব মদনের জন্য মুখ পুড়লো সিএবির ! দেশবন্ধু পার্কের খেলা সরাতে হল বারাসতে
Next: আগামী বছর ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.