Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • যুগ্ম সচিব মদনের জন্য মুখ পুড়লো সিএবির ! দেশবন্ধু পার্কের খেলা সরাতে হল বারাসতে

যুগ্ম সচিব মদনের জন্য মুখ পুড়লো সিএবির ! দেশবন্ধু পার্কের খেলা সরাতে হল বারাসতে

Online Desk নভেম্বর 6, 2025
CAB.jpg

স্পোর্টস ডেস্ক : এবারে বোর্ডের কাছে মুখ পুড়লো সিএবি-র। বোর্ডের ম্যাচের দায়িত্ব পেয়ে উপযুক্ত পিচ তৈরি করতে ব্যর্থ সিএবি কর্তারা। বোর্ডের অনুর্ধ ১৯ মহিলাদের T-20 ক্রিকেটের এলিট গ্রূপের দুটি প্রি-কোয়ার্টার ম্যাচ (অন্ধ্রপ্রদেশ-রাজস্থান ও উত্তরপ্রদেশ-দিল্লি) আয়োজনের দায়িত্ব পেয়েছিল সিএবি। বৃহস্পতিবার ম্যাচটি হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কে। বুধবার ম্যাচ অফিসিয়ালরা দেশবন্ধু পার্কে গিয়ে দেখেন পিচ খেলার উপযুক্ত নয়। তারা সঙ্গে সঙ্গে বোর্ডকে জানায়। বিষয়টা জেনে সিএবি-কে মেল করে নট ফিট টু প্লে বলে জানিয়ে দেন বোর্ডের জেনারেল ম্যানেজার আবে কুরুভিল্লা। সিএবি কর্তারা তখন বাধ্য হয়ে ম্যাচ দুটি বারাসতে সরিয়ে নিয়ে যায়। পুরো ঘটনায় বিরক্ত বোর্ড।

বেশ কয়েকদিন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি লন্ডনে মেয়ের কাছে ছিলেন। কিন্তু সিএবি-র বাকি কর্তারা কলকাতা শহরেই ছিলেন। শোনা যাচ্ছে, পুরো দায়িত্বটা ছিল যুগ্ম সচিব মদন ঘোষের উপর। তাঁকেই দায় নিতে হবে বলছেন সি এ বি র অনেকে। অতীতে অর্থাৎ গতবার এই যুগ্ম সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে দেবব্রত দাস ছিলেন। তাঁর দুর্নীতিতে সিএবি-র মুখ পোড়ে। সঞ্জয় দাস, প্রসেনজিৎ ব্যানার্জী, শ্রীমন্ত কুমার মল্লিকরা থাকতে কেন নানা অভিযোগ অতীতে থাকা সত্ত্বেও মদন ঘোষকে সিএবি-র যুগ্ম সচিবের মতো দায়িত্ব দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিক ভাবেই সিএবি-র নতুন কমিটি সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। মুখ পুড়ছে সিএবি-র। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে অবশ্য শেষপর্যন্ত বারাসতে এই ম্যাচ হচ্ছে বলে জানা গিয়েছে।

Post Views: 262

Continue Reading

Previous: বিজেপির বিরুদ্ধে রাহুলে ভোট চুরির প্রসঙ্গে সহমত প্রশান্ত কিশোর; নির্বাচন কমিশের বিস্তারিত তদন্তের দাবি
Next: বিহারে প্রথম দফা নির্বাচনে উপমুখ্যমন্ত্রীর উপর হামলা; পুলিশি কর্মকান্ড নিয়ে প্রশ্ন বিজয়কুমার সিনহার

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.