Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেহালার পর পথ দুর্ঘটনা হরিদেবপুরে, আহত এক স্কুল ছাত্র

বেহালার পর পথ দুর্ঘটনা হরিদেবপুরে, আহত এক স্কুল ছাত্র

Online Desk আগস্ট 8, 2023
WhatsApp-Image-2023-08-08-at-1.19.03-PM.jpeg

শেখ এরশাদ,কলকাতা : বেহালার ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত সৌরনীল সরকারের মায়ের চোখের জল হয়তো এখনও শুকায়নি। তার মধ্যেই আবার পথ দুর্ঘটনার কবলে এক স্কুল পড়ুয়া।
ফের পথ দুর্ঘটনা শহরে।এবার ঘটনাস্থল হরিদেবপুর। বেহালা চৌরাস্তার পর আবারো পথ দুর্ঘটনার কবলে এক স্কুল ছাত্র। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর কালিতলা বলাকা স্কুলের ছাত্র দুর্ঘটনার শিকার হন। মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে হরিদেবপুর কালীতলার কাছে রাস্তা পার করার সময় একটি ট্যাক্সি ধাক্কা মারে এই স্কুল পড়ুয়াকে। দুর্ঘটনায় একাধিক চোট পাড় বাচ্চাটি। তার মাথায় ও কাঁধে চোট লাগে।মাথার আঘাত গুরুত্বর বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।পুলিশ সূত্রে জানা গেছে, আহত পড়ুয়া হরিদেবপুরের কালিতলার বলাকা স্কুলের ছাত্র। প্রতক্ষ্যদর্শী সূত্রে খবর,ট্যাক্সির ধাক্কায় রাস্তার উপরে পড়ে য়ায বাচ্চাটি। ঘাতক ট্যাক্সির চালক সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। যদিও প্রাথমিক চিকিৎসার পর বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়। বাচ্চাটির পরিচয় এখন ও জানা যায়নি। বাচ্চাটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বেহালায়। বাবার সঙ্গে স্কুলে যাবার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে সৌরনীল সরকার নামে একটি স্কুল ছাত্র। মৃত্যু হয় তার। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হস্তক্ষেপ‌ করেন বিষয়টিতে। পথ নিরাপত্তা নিয়ে সুর চড়ায় বিরোধীরা। শহর কলকাতায় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে সাধারণ মানুষ। পুলিশ জনতার মধ্যে খন্ড যুদ্ধ পরখ করে রাজ্যবাসি। এই ঘটনার পর পথ নিরাপত্তার কথা ভেবে একাধিক পদক্ষেপ নেয়‌ পুরসভা। তার পরে ও ফের পথ দুর্ঘটনা তাও আবার সেই উত্তর কলকাতায়। প্রশ্ন তুলেছেন সাধারণ পথচারী।

Post Views: 104

Continue Reading

Previous: মঙ্গলা হাট অগ্নিকাণ্ড ঘটনায় গ্রেপ্তার স্বঘোষিত হাট মালিক
Next: বেহালায় রাস্তায় স্কুল পড়ুয়ার মৃত্যু, জনস্বার্থ মামলা হল হাই কোর্টে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.