Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাওড়ার ময়লাও কলকাতায় ! রোজ ৩০০ মেট্রিক টন জঞ্জাল আসবে ধাপায়

হাওড়ার ময়লাও কলকাতায় ! রোজ ৩০০ মেট্রিক টন জঞ্জাল আসবে ধাপায়

Online Desk মার্চ 25, 2025
Dhapa.jpg

নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : হাওড়ার বেলগাছিয়া কাণ্ডের দায় সারতে ঘাড় পাততে হল কলকাতাকে। সূত্রের খবর, এবার থেকে রোজ হাওড়ার ৩০০ মেট্রিক টন জঞ্জাল এনে ফেলা হবে কলকাতার বায়পাস লাগোয়া ধাপার মাঠে। কলকাতা পুরসভার তরফে জানান হয়েছে, ২০২৪ সাল থেকে পানিহাটির জঞ্জালও ধাপায় ফেলা হচ্ছে। এবার প্রতিবেশী পুরসভার জঞ্জালের চাপও বাড়ল কলকাতার উপর।

বেলগাছিয়ার ভাগাড় এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষ। রাতারাতি বাড়ি ছাড়তে হয়েছে। আকাশের নীচে ত্রিপল খাটিয়ে থাকতে হচ্ছে তাদের। জল নেই, বিদ্যুৎ নেই, ঘরবাড়ি নিয়েও অনিশ্চয়তা। পরিস্থিতির সামাল দিতে ছুটে আসতে হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। মন্ত্রীকে এতদিন পর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। অগত্যা জঞ্জালের ভার কমাতে মঙ্গলবার তড়িহড়ি এই সিদ্ধান্ত নেয় পুর ও নগরোন্নয়ন দফতর। হাওড়ার বাকি ২৫০ টন বর্জ্য আপাত ফেলা হবে বৈদ্যবাটি পুরসভা এলাকায়।

পুরসভা সূত্রের খবর, হাওড়া থেকে আসা বর্জ্য আপাতত ধাপার জৈব সার কারখানায় ফেলা হবে। সেখানে জঞ্জাল পুনর্নবীকরণের কাজ হবে। তবে যেভাবে কলকাতার ধাপায় আবর্জনার চাপ বাড়ছে তাতে আর কতদিন অন্যান্য পৌর এলাকার জঞ্জালের বোঝা সামলানো যাবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পুরসভার এক কর্তারা তাকিয়ে আছেন কবে শেষ হবে রাজারহাটের পাথরঘাটায় নতুন প্রসেসিং ইউনিট তৈরির কাজ। আপাতত চাপটা সামলাতে হচ্ছে ধাপাকেই। বর্তমানে বিধাননগর, নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি এবং পানিহাটি মিলিয়ে প্রায় ১০ লক্ষ মেট্রিক টন জঞ্জাল রোজ জমা হচ্ছে ধাপায়। এবার তাতে যোগ হল হাওড়ার বিস্তীর্ণ এলাকার প্রতিদিনের জঞ্জালও।

Post Views: 65

Continue Reading

Previous: ‘সৌরভের ভুল ছিল!’, হত্যাকাণ্ডে দাবি মুস্কানের মায়ের
Next: ‘বৃত্ত রহস্য’এ জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা সরকার ও ওম সাহানি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.