Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশ ও গঙ্গা মিশনের চোখ ও স্বাস্থ্য শিবির, সমাজসেবার অনন্য নজির হাওড়ায়

পুলিশ ও গঙ্গা মিশনের চোখ ও স্বাস্থ্য শিবির, সমাজসেবার অনন্য নজির হাওড়ায়

Online Desk অক্টোবর 26, 2025
H-1.jpg

নিজস্ব সংবাদদাতা, হাওড়া : একদিকে জনসংযোগ অন্যদিকে সমাজসেবা, এমনই এক অসাধারণ মেলবন্ধন দেখা গেল হাওড়া গ্রামীণ জেলা পুলিশে। রবিবার হাওড়া পাঁচলা থানা চত্বরে অনুষ্ঠিত হল বিনামূল্যে চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। সহায়তায় গঙ্গা মিশন। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া গঙ্গা মিশনের ন্যাশনাল প্রেসিডেন্ট শিল্পপতি প্রল্লাদ রাই গোয়েঙ্কা। তিনি বলেন, “অনেক জায়গাতেই প্রত্যেক সপ্তাহে এই ধরণের একাধিক ক্যাম্প হচ্ছে। পুলিশ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত হয়ে আমরা কাজ করছি।“

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশের ডিএসপি অমিতাভ কোনার। তিনি বলেন, “পুলিশ প্রশাসন স্থানীয় গরিব নাগরিকদের বিভিন্ন রকমের হেলথ চেকআপ করার কথা বলেছিলেন। তারপরে গঙ্গা মিশনের পক্ষ থেকে প্রহ্লাদ রাই গোয়েঙ্কা পুলিশ সুপারের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তিনি চেয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে যত পুলিশ স্টাফ আছে এবং যাঁরা সব জায়গায় যেতে পারে না, তাঁদের চিকিৎসা করানো যাবে। বড় সাহেব এবং আমাদের গোয়েঙ্কাজির কথা মত এই সিস্টেম করা হবে। এছাড়াও বিনামূল্যে দেওয়া হবে চশমা। এছাড়াও চক্ষু পরীক্ষার পাশাপাশি অপারেশনের কোন প্রয়োজন থাকলে বিনামূল্যে ব্যবস্থা করা হবে হাওড়ার মাড়োয়ারি রিলিফ হাসপাতালে।“

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হাওড়া গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপি সন্তোষ মণ্ডল বলেছেন, “পুলিশ সব সময় চায় যাতে আশপাশের এলাকায় শান্তি বজায় থাকুক তার পাশাপাশি আমরা চাই যাতে এলাকার লোকেদের স্বাস্থ্যও যেন ভালো থাকে। প্রহ্লাদ গোয়েঙ্কা জির মতো এইরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংগঠনকে পাশে নেওয়ার চেষ্টা করি।”

এছাড়াও এই জনকল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিরহাটের সার্কেল ইনসপেক্টর কিংকর মন্ডল। পাঁচলা থানা এলাকার কয়েকশো মানুষ এদিন এই স্বাস্থ্য পরিষেবা নেন। এই ধরনের কর্মসূচি নেওয়ারর ফলে প্রান্তিক এলাকার মানুষ যেমন উপকৃত হবেন তেমনি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ বাড়বে বলে মনে করেন বিশিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জনসংযোগ মূলক কর্মসূচি বিশেষ সহায়ক বলে মনে করেন তাঁরা।

Post Views: 136

Continue Reading

Previous: কলকাতার এসএসকেএম হাসপাতালে কিশোরী ধর্ষণ কান্ডে বিস্তারিত ভাবে জানালো নির্যাতিতা
Next: ‘যে কোনও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম’, ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপ মস্কোর

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.