Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতার শহীদ মিনারে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির

কলকাতার শহীদ মিনারে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির

Online Desk নভেম্বর 24, 2026
Ganga-Mission.jpg

নিজস্ব সংবাদদাতা : বেঙ্গল শিখ কমিউনিটি উদ্যোগে শহিদ মিনারে অনুষ্টিত হল বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের কার্যক্রম। এই উদ্যোগের অংশীদার হিসেবে মঙ্গলবার গঙ্গা মিশনের তরফে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। যেখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, চক্ষু পরীক্ষা এবং চশমা দেওয়া বহু মানুষকে।

এদিন শ্রী গুরু নানক দেবজির ৫৫৭তম প্রকাশ পূরব (গুরু নানক জয়ন্তী) উপলক্ষে কলকাতার শহীদ মিনার ময়দানে শিখ কমিউনিটির পক্ষ থেকে বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্য শিখ ফোরাম, কলকাতা এবং শ্রী গুরু সিং সভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সারাদিনব্যাপী নানা কর্মসূচি চলে। নগর কীর্তন ও সমাগম. সকালে শহরের বিভিন্ন গুরুদ্বার থেকে শোভাযাত্রা বা নগর কীর্তনের মাধ্যমে ভক্তরা শহীদ মিনার ময়দানে সমবেত হন। গুরবাণী পাঠ ও কীর্তন. অনুষ্ঠানস্থলে পবিত্র শ্রী গুরু গ্রন্থ সাহিবের উপস্থিতিতে শবদ কীর্তন, কথা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। লঙ্গর সেবা. জাতি-ধর্ম নির্বিশেষে উপস্থিত সকল দর্শনার্থী ও ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বা লঙ্গরের ব্যবস্থা রাখা হয়েছে। এই মহা-সম্মেলনে যোগ দিয়ে ছিল সমাজ সেবা মুলক সংগঠনগুলি। যার মধ্যে অন্যতম গঙ্গা মিশন। তাদের স্বাস্থ্য শিবির এদিন সবার নজর কাড়ে। বেঙ্গল শিখ কমিউনিটির এই আয়োজনে পৌরহিত্য করেন রাজ্যপাল আর এন রবি। বহু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাবের আকালি দলের নেতা মনজিন্দর সিং শির্ষা।

নানান সেবামুলক কাজে নিয়োজিত গঙ্গা মিশনএদিন তাদের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বহু মানুষকে বিনামূল্য চিকিৎসা পরিষেবা ও ওষুধ দেওয়া হয়। চলে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণও। প্রায় এক হাজার মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা পান। বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি চলে রক্তে শর্করা ও ডায়াবেটিস পরীক্ষা। প্রায় ৪০০ জনের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে চশমা। চিকিৎসা পরিষেবায় ছিলেন একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে বিশেষভাবে নজর কাড়ল গঙ্গা মিশন। এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা দেন ডাঃ গৌরব সিং, ডাঃ সৌরভ সিং এবং ডাঃ রাজীব সিং। তাঁদের সহযোগিতায় ছিলেন সোমা নার্স, গোবিন্দ সিং এবং রাঘব শর্মা। সব মিলিয়ে, চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক উল্লেখযোগ্য উদ্যোগ নিল গঙ্গা মিশন।

লক্ষাধিক মানুষের আগমন ছিল এই আয়োজন ঘিরে। রাজ্যপাল আর এন রবি এই অনুষ্ঠান মঞ্চ থেকে শুভ কামনা জানান। এই ধরনের আয়োজনবে তিনি যে আপ্লুত তা তাঁর বক্তব্যে উঠে আসে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি সংস্থাকেও সাধুবাদ জানান। সাধারণ মানুষের স্বার্থে এই ধরণের আয়োজনের উপযোগিতা নিয়ে বিশেষ মন্তব্য করেন। প্রশংসা করেন বেঙ্গল শিখ কমিউনিটির এই উদ্যোগকে।

Continue Reading

Previous: গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

সম্পর্কিত গল্প

গ্রামে-যাবেন-কী.png

গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

Online Desk নভেম্বর 24, 2026
Digital-Literacy-in-India.jpg

ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

Online Desk নভেম্বর 24, 2026
Derby-ticket.jpg

প্রকাশিত ডার্বির টিকিটের দাম, কীভাবে পাবেন টিকিট !

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

Ganga-Mission.jpg

কলকাতার শহীদ মিনারে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির

Online Desk নভেম্বর 24, 2026
গ্রামে-যাবেন-কী.png

গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

Online Desk নভেম্বর 24, 2026
Digital-Literacy-in-India.jpg

ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

Online Desk নভেম্বর 24, 2026
সৈয়দ-মুস্তাক-আলি-ট্রফিতে.jpg

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার দুরন্ত জয়!

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.