Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রেখা পাত্র! জড়তা কমেছে কথায়, এখনও আইসিইউতেই বিজেপি বিধায়ক

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রেখা পাত্র! জড়তা কমেছে কথায়, এখনও আইসিইউতেই বিজেপি বিধায়ক

Online Desk নভেম্বর 24, 2026
1789191842_rekha-1.jpg

ওঙ্কার ডেস্ক: শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ তিনি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। তাঁর দাবি, কথা বলার সময় রেখার জড়তা অনেকটাই কমেছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন বিধায়ক। তাই আপাতত তাঁকে আইসিইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যেতে চাইছেন চিকিৎসকেরা।

সোমবার পর্যন্ত রেখার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখা যায়নি। নতুন করে অবনতিও হয়নি পরিস্থিতির। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বিষক্রিয়ার জেরে তাঁর মুখের ভিতরে অতিরিক্ত লালারস জমছিল। সম্পূর্ণ সচেতন না থাকায় সেই লালা শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে যায়। ফলে শরীরে অক্সিজেন সরবরাহে সমস্যা তৈরি হয়। সিটি স্ক্যানেও এই সমস্যার ইঙ্গিত মিলেছিল। ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রায় চার ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

রেফারেল কার্ডে বিধায়কের পরিবারের বক্তব্যের উল্লেখ ছিল। তাতে জানানো হয়, তাঁর পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ বা ভেষজ কীটনাশক প্রবেশ করেছে। বসিরহাট হাসপাতালে চিকিৎসার সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০। হৃদস্পন্দনের হার ছিল মিনিটে ১১০। তাঁকে প্রতি মিনিটে চার লিটার অক্সিজেন দিতে হচ্ছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, সেই সময় রেখা অনেকটাই ঝিমিয়ে পড়েছিলেন। ডাকাডাকি করলেও তেমন সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে সচেতন করার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে তাঁর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। পরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগের তুলনায় ভাল রয়েছেন বিজেপি বিধায়ক। তবে বিষক্রিয়ার বিষয়টি তখনও নিশ্চিত করা যায়নি। নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় ছিলেন চিকিৎসকেরা।

Continue Reading

Previous: বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যৌন হেনস্থার পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ! তদন্তের নির্দেশ দিল কমিশন
Next: ২৪ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২টি রাশির ভাগ্য, প্রেম, অর্থ ও কর্মজীবনের রাশিফল :

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.