Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যৌন হেনস্থার পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ! তদন্তের নির্দেশ দিল কমিশন

বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যৌন হেনস্থার পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ! তদন্তের নির্দেশ দিল কমিশন

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-68.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: যৌন হেনস্থার পর আবারও গুরুতর অভিযোগে নাম জড়াল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবার তাঁর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে বলে খবর। সেই সূত্রে তদন্তের নির্দেশ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের মতো অভিযোগ উঠেছিল। এবার নতুন অভিযোগ উঠেছে বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন দুর্নীতির। বিশেষ সূত্রের খবর, রাজ্য সরকার গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, তৃণমূল আমলের ওই মন্ত্রী অকাদেমির চেয়ারম্যান থাকার সময় নানা দুর্নীতিতে জড়িয়েছিলেন। অকাদেমির তরফে দেওয়া বিভিন্ন পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, এই দুর্নীতি নিয়ে বেশ কিছু নথি কমিশনের দফতরে জমা পড়েছে। সেই নথি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসু।

এর আগে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল ব্রাত্যের বিরুদ্ধে। ওই নাট্যকার, অভিনেতা তথা রাজনীতিকের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়েছে। এছাড়া ব্রাত্য এবং রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ারও অভিযোগ রয়েছে। দুই মহিলার অভিযোগ, তাঁদের ফোনে কুপ্রস্তাব দেন ব্রাত্য। প্রস্তাবে রাজি না হওয়ায় বদলিসহ নানা ভাবে হেনস্থাও করা হয়েছিল। ব্রাত্য অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন, অভিযোগকারিণীকে তিনি চোখেই দেখেননি। অন্যদিকে, ইন্দ্রনীল পুজোর পাস সংক্রান্ত মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।

আগের দুই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেন ব্রাত্য। তিনি এক অভিযোগকারিণীকে নিশানা করে বলেন, আসলে উনি তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি তাতে রাজি হননি। তাই এখন খেপে গিয়ে এমন বলছেন। অভিযোগের সময়কাল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর তাঁর নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন ব্রাত্য। এর নেপথ্যে ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে বলেও মনে করেন তিনি। তাঁর বক্তব্য, প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হয়েছে। আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছিলেন ব্রাত্য।

Continue Reading

Previous: ছয় বছর পর ফের একসঙ্গে বিজেপি-অকালি, পঞ্জাবে ফিরল পুরনো জোট
Next: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রেখা পাত্র! জড়তা কমেছে কথায়, এখনও আইসিইউতেই বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.