Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুজিত বসুকে স্বস্তি দিল না হাইকোর্ট, ইডিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ

সুজিত বসুকে স্বস্তি দিল না হাইকোর্ট, ইডিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ

Online Desk মে 29, 2026
SUJIT.jpg

ওঙ্কার ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু। তবে আপাতত স্বস্তি মিলল না। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এখনই কোনও অন্তর্বর্তী রেহাই দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ, এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চে এবং গ্রেফতারি সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা দিতে হবে ইডিকে। সুজিত বসুকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুজিত বসু বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। গ্রেফতারি থেকে শুরু করে তলবের পুরো প্রক্রিয়াকেই বেআইনি বলে দাবি করেছেন সুজিত। সেখান থেকেই ইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন তিনি। শুক্রবার শুনানিতে সুজিতের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা। আদালতে তিনি দাবি করেন, “আমার মক্কেল গ্রেফতারিকে চ্যালেঞ্জ করছেন। তিনি অভিযুক্ত নন।” যদিও আদালত এই মুহূর্তে কোনও রকম রিলিফ দিতে রাজি হয়নি।
গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৯ (১) ধারায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপর বিশেষ আদালতে পেশ করা হলে তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয়। পরে তিনি জেল হেফাজতে যান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মামলার পরবর্তী শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে শুরু থেকেই এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির শিকড় এখন একে একে সামনে আসছে।

Post Views: 84

Continue Reading

Previous: ৬৫০ কোটির বিনিয়োগ নিয়ে বাংলায় আসছে আমুল : বঙ্গে শিল্প-শাপ মোচনের প্রথম পদক্ষেপ বিজেপি সরকারের
Next: ব্রিটেনে নিষিদ্ধ হবে বোরখা, ব্রিটিশ সাংসদের মন্তব্যে বিতর্ক!

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.