Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্রিটেনে নিষিদ্ধ হবে বোরখা, ব্রিটিশ সাংসদের মন্তব্যে বিতর্ক!

ব্রিটেনে নিষিদ্ধ হবে বোরখা, ব্রিটিশ সাংসদের মন্তব্যে বিতর্ক!

Online Desk মে 29, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: গোটা পৃথিবীতে উগ্র জাতীয়তাবাদের তাণ্ডব চলছে। ভাঙছে বিশ্বগ্রামের ধারণা। এবার ব্রিটেনের নির্দল সাংসদ রুপার্ট লো ব্রিটেনে অভিবাসী ভারতীয় ও পাকিস্তানিদের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন। তাঁর মতে, ব্রিটিশদের চাকরি খাচ্ছে ভারতীয় ও পাকিস্তানিরা। পাশাপাশি তাঁরা ইংল্যান্ডের সাংস্কৃতি বদলে দিচ্ছে। তিনি ব্রিটেনে বোরখা নিষিদ্ধের দাবি তুলেছেন, প্রকাশ্য়ে নমাজেও আপত্তি করেছেন। উল্লেখ্য, লো সম্প্রতি ‘ব্রিটেন পুনর্জাগরণ’ নামের একটি জাতীয়বাদী রাজনৈতিক আন্দোলন শুরু করেছেন। ডানপন্থী রাজনীতিবিদ সাফ জানিয়েছেন, কেউ যদি তাঁকে বর্ণবিদ্বেষী বলে দেগে দেয়, তাতে কিছু এসে যায় না।
পূর্ব ইংল্যান্ডের গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি নিধি রুপার্ট লো। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “যে কাজ বেকার ব্রিটিশদের পাওয়ার কথা, সেই কাজের জন্য লক্ষ লক্ষ পাকিস্তানি ও ভারতীয়কে আমদানি করা উচিত বলে মনে করি না আমি। এই মন্তব্যের জন্য আমাকে যদি কেউ বর্ণবিদ্বেষী বলে, তাতে কিছু এসে যায় না।” তিনি আরও দাবি করেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশ “যেন বিদেশে পরিণত হয়ে উঠেছে”! তিনি “তৃতীয় বিশ্বের লক্ষ লক্ষ অদক্ষ ও স্বল্পদক্ষ অভিবাসীদের” দেশে প্রবেশের জন্য মূলধারার ব্রিটিশ রাজনৈতিক দলগুলি এবং অভিবাসন নীতিকে দোষী করেছেন। একাধিক পোস্টে তিনি বলেন, এই সংখ্যালঘু ভারতীয় ও পাকিস্তানের জন্য আদি ইংল্যান্ড বাসীরা নিজেদের ব্যবসা করতে পারেন না। এইসঙ্গে বোরখা, শরিয়ত আইন, হালাল, প্রকাশ্যে নমাজ পরার সমালোচনা করেন লো। তিনি দাবি করেন, বোরখা, তুতো সম্পর্কের মধ্যে বিয়ে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা উচিত ব্রিটিশ সরকারের। পাশাপাশি শিখ সস্প্রদায়ের প্রকাশ্যে কৃপান নিয়ে ঘোরার উপরেও নিষেধাজ্ঞা চাপানোর আর্জি জানিয়েছেন তিনি।

Post Views: 77

Continue Reading

Previous: সুজিত বসুকে স্বস্তি দিল না হাইকোর্ট, ইডিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ
Next: ইসলাবাদের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়ার হুমকি লস্কর-ই-তৈবার; কি কারণে রদবদল পাক-মদতপুষ্ট জঙ্গিগষ্টীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.