Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • র‍্যাগিং রুখতে হাইকোর্ট জনস্বার্থ মামলা

র‍্যাগিং রুখতে হাইকোর্ট জনস্বার্থ মামলা

Online Desk আগস্ট 15, 2023
dsf.png

নিজস্ব প্রতিনিধি: র‍্যাগিং নিয়ে হাই কোর্টের বিভিন্ন সময়ের দেওয়া একাধিক নির্দেশ কার্যকর করার আর্জি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে র‍্যাগিংয়ের মামলা দায়ের করেন আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।‌

আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ অতীতের এক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইআইইএসটিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১৯৯১ সালে হাই কোর্টের বিচারপতি মুকুল গোপাল মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ র‍্যাগিংকে নিষিদ্ধ ঘোষণা করে শাস্তিযোগ্য অপরাধ বলে নির্দেশ দিয়েছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং দমন করতে আইনজীবী তাপস ভঞ্জকে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছিল আদালত।

পরে ২০০৪ সাল হাই কোর্টের অতিরিক্ত প্রধান বিচারপতি আলতামাস কবীরের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দিয়ে তিনি জানিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত শিক্ষা ক্ষেত্রে মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ নাহবে, ততক্ষণ র‍্যাগিংয় বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তখন এই রিপোর্টের ভিত্তিতে তৎকালীন বাম সরকারকে হাই কোর্টের নির্দেশ দিয়েছিল শিক্ষা ক্ষেত্রে এই সমস্ত নেশার জিনিস বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তী সময়ে ফের নতুন করে একই ঘটনা শুরু হয়। এদিনের মামলায় এন্টি র‍্যাগিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন মামলাকারী। সুপ্রিমকোর্টে কেরালার এই সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি আর কে রাঘবন কমিটি র‍্যাগিং রুখতে কী সুপারিশ করেছিল, এক্ষেত্রেও কার্যকর করার আবেদন জানানো হয়েছে মামলাকারীর তরফে।

Post Views: 108

Continue Reading

Previous: স্বাধীনতা দিবসে ম্যারাথন দৌড়ের আয়োজন
Next: ভারতীয় ফুটবলে এক যুগের অবসান, প্রয়াত মহম্মদ হাবিব

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.