Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের

সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের

Online Desk মার্চ 2, 2024
hc.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা মাদ্রাসায় শিক্ষক নিয়োগের আবেদনপত্র বাতিল হওয়া ১২ হাজার পদপ্রার্থীর। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীরর বিশেষ ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আবেদন খারিজ করে দিলেন। এর আগে বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গেল বেঞ্চও মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছিলেন।শুধুমাত্র স্নাতকে অনার্সে ৫০ শতাংশ নম্বর আবেদনপত্রে উল্লেখ করায় পাশ সাবজেক্টের নম্বর উল্লেখ না করায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ১২ হাজার জনের আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়। বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল আবেদনপত্র বাতিল হওয়া প্রার্থীরা। শনিবার সেই মামলার শুনানিতে দুই পক্ষের বক্তব্য শোনার পর আবেদনকারীদের আবেদন খারিজ করে দিল আদালত। মাদ্রাসা বোর্ডের বক্তব্য ছিল, বিজ্ঞপ্তিতে স্নাতক স্তরে পাস এবং অনার্সে প্রাপ্ত মোট নম্বরের ৫০ শতাংশ চাওয়া হয়েছে। তাই যারা শুধুমাত্র অনার্সের নম্বর দিয়েছেন, পাশের প্রাপ্ত নম্বর উল্লেখ করেননি আবেদনপত্রে, তাদের আবেদন বাতিল করা হয়েছে। মামলাকারীদের আইনজীবীর পাল্টা বক্তব্য, অনার্স স্নাতকে অনার্সের নম্বরই গ্রহণযোগ্য। তাছাড়া বোর্ডের বিজ্ঞপ্তিতে কোথাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি যে, যারা অনার্স স্নাতক তাদের পাস সাবজেক্টের প্রাপ্ত নম্বরও আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তাই তাদের আলাদা করে অন্য দিনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তরে ৫০ শতাংশের বেশি নম্বর সহ বিএড থাকতে হবে। কিন্তু বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে পাশ ও অনার্সের মোট প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ বা তার বেশি থাকতে হবে।

Post Views: 90

Continue Reading

Previous: অম্বানি পুত্রের অনুষ্ঠানে এলেন বিল গেটস, জুকারবার্গ! আর কারা এলেন?
Next: উত্তরে কি পদ্ম শিবিরের বড় চমক?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.