Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গুড়াপ ধর্ষণ-খুন কাণ্ডে দোষীকে ফাঁসির আদেশ দিল হাই কোর্ট, নিম্ন আদালতের রায় বহাল থাকল উচ্চ আদালতে

গুড়াপ ধর্ষণ-খুন কাণ্ডে দোষীকে ফাঁসির আদেশ দিল হাই কোর্ট, নিম্ন আদালতের রায় বহাল থাকল উচ্চ আদালতে

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T152538.291.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: এক ভয়ঙ্কর অপরাধের বিচারে মঙ্গলবার কঠোরতম সিদ্ধান্ত নিল কলকাতা হাই কোর্ট। হুগলির গুড়াপে পাঁচ বছরের এক মেয়েকে নির্যাতন করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির ফাঁসির আদেশই বহাল রাখল আদালত।

এর আগে জেলা আদালত এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন দোষী। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহাকে নিয়ে গঠিত বেঞ্চ সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়কেই মান্যতা দিয়েছে। তবে শীর্ষ আদালতে যাওয়ার সুযোগ দিতে আগামী তিন মাস রায় কার্যকর করার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এই রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের এক পুরনো অধ্যায়। প্রায় সাড়ে তিন দশক আগে হেতাল পারেখ হত্যা মামলায় ফাঁসির নির্দেশ এসেছিল এই আদালত থেকেই। ১৯৯০ সালে কলকাতায় নিজের ফ্ল্যাটে খুন হয়েছিলেন ওই কিশোরী। সেই মামলায় দোষী সাব্যস্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি কার্যকর হয়েছিল ২০০৪ সালে। এর পর থেকে এত বছর আর কোনও মামলায় এই আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়নি। এবার গুড়াপের ঘটনায় সেই ধারা ভাঙল।

কী হয়েছিল গুড়াপে? গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল ছোট্ট মেয়েটি। বাবা বাজারে যাওয়ার সময় তাকে সেখানেই দেখে গিয়েছিলেন। ফিরে এসে আর তাকে খুঁজে পাননি। চারদিকে খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত পাশের বাড়িতে থাকা অশোক সিংহ নামে এক প্রতিবেশীর ঘর থেকে তার নিথর দেহ মেলে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই ব্যক্তিকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।

তদন্তে নেমে পুলিশ দ্রুত কাজ শেষ করে। ডিসেম্বরের ৯ তারিখে অভিযোগপত্র জমা পড়ে। দু’দিন পর শুরু হয় বিচার প্রক্রিয়া। মাত্র এক মাসের মধ্যে ২৭ জনের বয়ান নেওয়া হয়। চুঁচুড়ার বিশেষ পকসো আদালত দ্রুত রায় দেয়। বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে মৃত্যুদণ্ড দেন। কাকতালীয়ভাবে ওই দিনটি ছিল ওই ছোট্ট মেয়েটির জন্মদিন।

Continue Reading

Previous: অন্ধ্রপ্রদেশে ওএনজিসি-এর গ্যাস লিক করে বিপর্যয়, সরানো হল ৮০০ গ্রামবাসীকে
Next: “ওর কাছে অস্ত্রই ছিল না”, এনকাউন্টার প্রসঙ্গে দাবি মৃত রতনের পরিবারের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.