Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইলিশ ধরায় রেকর্ড, ভাঙল ৪ বছরের নজির! মাত্র দুদিনেই বাজারে এলো টন টন ইলিশ

ইলিশ ধরায় রেকর্ড, ভাঙল ৪ বছরের নজির! মাত্র দুদিনেই বাজারে এলো টন টন ইলিশ

Online Desk জুন 19, 2025
RECHORD-HILSHA-.SUKLA_.png

গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা : প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৎস্য দফতর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করতেই,বন্দরে ফিরেছে সব ট্রলার তবুও চার বছরের রেকর্ডকে ছাপিয়ে গেল ২০২৫ সালের মরশুম। মাত্র দু’দিনের মধ্যেই বাজারে এলো প্রায় ২০০ টন ইলিশ।
উল্লেখ্য শেষ ব্যান পিরিয়ড উঠেছিল গত ১৪ ই জুন,তারপরেই ইলিশের সন্ধানে বেরিয়ে পড়ে মৎস্যজীবীরা কিন্তু ১৮ ই জুন আবহাওয়ার অবনতি হবার কারনে ফের নিষেধাজ্ঞা জারি করা হয় মৎস্যজীবীদের জন্য।প্রাকৃতিক বিপর্যয়ের খবরে ইতিমধ্যে বহু ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে উপকূলে ফিরছে। ১৫ থেকে ১৭ ই জুন মাত্র দু’দিনের মধ্যেই বাজারে এসেছে প্রায় ২০০ টন ইলিশ।
ইতিমধ্যে বিপর্যয়ের সতর্কবার্তা উঠে গেছে তাই আগামী কয়েকদিনের মধ্যে বিপুল পরিমাণ ইলিশ মাছ বাজারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ বাজারে এসেছিল।এরপর গভীর রাত থেকে বহু ট্রলার নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও রায়দিঘির খেয়াঘাট গুলিতে আসতে থাকে।মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ২০০টি ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে উপকূলে ফিরে এসেছে।কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “গত চার বছর ধরে সেভাবে ইলিশের দেখা মেলেনি। মৎস্যজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন।কিন্তু ২০২৫ সালের মরশুমের প্রথমেই ভাল ইলিশের দেখা মিলছে। মৎস্যজীবীরাও খুব খুশি।

Post Views: 146

Continue Reading

Previous: শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট, পুলিশের তালিকায় ৪ দুষ্কৃতী
Next: টোল প্লাজা ঝামেলা কমাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, ৩ হাজার টাকায় মিলবে বার্ষিক ফাস্টট্যাগ পাস, চালু ১৫ আগস্ট থেকে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.