Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এইচএমপি ভাইরাসের থাবা কলকাতাতেও, আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু

এইচএমপি ভাইরাসের থাবা কলকাতাতেও, আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু

Online Desk জানুয়ারি 6, 2025
hmpv-child.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: এইচএমপি ভাইরাসের হানা এবার কলকাতায়। সাড়ে পাঁচ মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ওই শিশু এখন সম্পূর্ণ সুস্থ বলে জানা গিয়েছে।
আদতে কলকাতার বাসিন্দা হলেও ওই শিশু বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ে থাকেন। দু’মাস আগেই হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয় সে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে সে। প্রসঙ্গত চিনে এইচএমপি ভাইরাসের তাণ্ডবের ফলে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে লম্বা লাইন। সেই আবহে সম্প্রতি ভারতে তিন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর মিলেছে। বেঙ্গালুরুর দুই শিশু এবং গুজরাতের একজন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে চিনের ভাইরাসের সঙ্গে ভারতে পাওয়া ভাইরাসের সঙ্গে কোনও মিল নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
চিকিৎসকরা জানান, সাধারণত ১ বছরের কম বয়সী থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের শরীরে এই ভাইরাস হানা দেয়। মূলত শীতের মরসুমে এর প্রভাব বাড়ে। এইচএমপি ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, কাশি, সর্দি এবং শ্বাসকষ্টের সমসযাম দেখা দিতে পারে। আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার জন্য কেন্দ্রীয় স্বাস্থয মন্ত্রকের তরফে পরামর্শ দেওয়া হয়েছে।

Post Views: 128

Continue Reading

Previous: রাজ্যে ফের বাড়ল মহিলা ভোটারের সংখ্যা
Next: ব্রতচারীর মহা শিবির অনুষ্ঠিত হলো হুগলীতে, যোগ দিয়েছিলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষার্থী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.