Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাড়ে তেরো বছর পরে খুলছে রানীগঞ্জের হুগলী জুটমিল

সাড়ে তেরো বছর পরে খুলছে রানীগঞ্জের হুগলী জুটমিল

Online Desk নভেম্বর 28, 2024
20241128_161430.jpg

জয়ন্ত সাহা,আসানসোল:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ,অবশেষে খুলতে চলছে রানীগঞ্জের হুগলি জুট মিল। মালিক কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে পয়লা ডিসেম্বর থেকেই খুলে যাবে এই জুট মিল । এর ফলে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। জানা গেছে পুরোনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যেই পুরোনো কাগজপত্র নিয়ে শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে। চলছে নাম নথিভূক্তকরণ। প্রায় সাড়ে ১৩ বছর পর বন্ধ কারখানা খোলায় খুশি শ্রমিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।
এই বিষয়ে প্রাক্তন সিপিএম বিধায়ক জানান “রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগেই এই কারখানা খুলছে। ১৩ বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা। কারখানা খুলে গেলে এলাকার আর্থ সামাজিক উন্নতি হবে।ইউনিয়ন নেতা মোহাম্মদ ইউনুস বলেন কারখানার পক্ষ থেকে পুরানো শ্রমিকেদের কাগজ পত্র চাওয়া হয়েছে,শ্রমিকরা সেই সব নথিপত্র জমা দিতে শুরু করেছেন।
উল্লেখ্য ২০০৩ সাল নাগাদ রানীগঞ্জের মঙ্গলপুরে জুট মিল কারখানা তৈরি হয়েছিল। মোট ১৪০০ শ্রমিক কাজ করতেন কারখানায়। কিন্তু জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পর পর বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় ২০১১ সালের জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় জুটমিল কর্তৃপক্ষ। রাতারাতি কর্মহীন হয়ে পড়েন ১৪০০ শ্রমিক। সেইসময় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ, আন্দোলন অনেক কিছুই হয়েছিল। কিন্তু কারখানা আর খোলে নি।
সম্প্রতি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। কারখানা কর্তৃপক্ষ, সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
এরপরেই দুদিন আগে কারখানার গেটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী পয়লা ডিসেম্বর থেকে জুট মিল খোলা হবে।

Post Views: 107

Continue Reading

Previous: জমি মাফিয়াদের দৌরাত্ম,আতঙ্ক ঝাড়গ্রাম জেলায়
Next: সরকারি হাসপাতালে বিরল অস্ত্রোপচারে দৃষ্টি ফিরল ৯ বছরের পড়ুয়ার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.