Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন

বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন

Online Desk জুলাই 21, 2023
Screenshot_20230721-095838_copy_450x300.png

অনুপ রায়,হাওড়া : বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন লাগে। প্রায় ৫ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। রাতভর চেষ্টার পর শুক্রবার সকাল পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। মোট ১৮টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে।
উল্লেখ্য মঙ্গলাহাট এশিয়ার বৃহত্তম জামা কাপড়ের পাইকারি হাট।
হাটের যে অংশটিতে আগুন লেগেছিল তাতে জামা কাপড় বোঝাই ছোট ছোট কাঠামো ছিল।
ফলে খুব দ্রুত এক স্টল থেকে অন্যস্টলে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে ঘটনাস্থল সংলগ্ন আবাসনের কাচও ভেঙে পড়ে বলে জানান এলাকাবাসী।
প্রথমে মঙ্গলাহাটের উল্টোদিকের থানার পুলিশ কর্মীরা আগুন খেয়াল করেন। তারপর পুলিশকর্মীরাই দ্রুত দমকল কে খবর দেন। দমকল কর্মীরা জানিয়েছেন পাশেই গঙ্গা থাকায় আগুন নেভাতে জলের যোগানের কোন অসুবিধা হয়নি।
হাটে আগুন লাগার খবর পেয়ে অনেক দোকানিই রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। যেহেতু পুজোর পাইকারি বাজার কার্যতঃ শুরু হয়ে গেছে ফলে অনেক স্টলেই ঠাসা মালপত্র ছিল। স্টলের মালিকদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই আগুন লাগানোর পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলতে শুরু করেছেন।
হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা শাখা এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য কয়েক দশক আগে একবার আগুন লেগে গোটা মঙ্গলাহাট পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও অন্তর্ঘাতের অভিযোগ ওঠে। মঙ্গলাহাট নিয়ে মালিকানার বিবাদ বহু পুরনো।
এর আগে বাম সরকারের আমলে একবার এই হাট অধিগ্ৰহণ করা হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় সেই অধিগ্ৰহণ খারিজ হয়ে যায়।

Post Views: 93

Continue Reading

Previous: অভিষেককে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের
Next: সিপিএমের বিরুদ্ধে কতটা গর্জন? কৌতুহলী একুশের জনতা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.