Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল; রইল ওয়েবসাইটের লিঙ্ক

শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল; রইল ওয়েবসাইটের লিঙ্ক

Online Desk অক্টোবর 31, 2025
hs.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করতে চলেছে ২০২৫ সালের প্রথম সেমিস্টারের ফলাফল। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উৎকণ্ঠা। এবার প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল, ফলে ফল প্রকাশ ঘিরে আগ্রহ ছিল দ্বিগুণ।
পর্ষদ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে মোট প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন প্রথম সেমিস্টারের পরীক্ষায়। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা, যা ছিল উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নতুন পরিবর্তনের অংশ। পরীক্ষার মাত্র ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেক দ্রুত। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের পোর্টালে ছাত্রছাত্রীরা নিজেদের ফল দেখতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল result.wb.gov.in https://result.wb.gov.in -এ। সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলেই স্কোরকার্ড দেখতে পাবে পরিক্ষার্থীরা।
সংসদ জানিয়েছে, ফল প্রকাশের পরেও কোনো পরীক্ষার্থী যদি নিজের ফলাফলে ভুল পান, অথবা রেজাল্ট দেখতে সমস্যায় পড়েন, তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানানো যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।
শিক্ষা মহলের মতে, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ফলে ছাত্রছাত্রীদের ওপর বছরের শেষের চাপ অনেকটাই কমেছে। একই সঙ্গে পরীক্ষার মান ও মূল্যায়ন প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে। তবে কিছু শিক্ষকের মতে, নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই আরও কিছু সময় প্রয়োজন।
সংসদের সুত্র অনুযায়ী শুক্রবার বেলা ১২ টার সময় সরকারী লিঙ্ক থেকে ডিজিটাল ভাবে দেখা যাবে রেসাল্ট। দুপুর ২ পর পরিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে নিজেদের রেসাল্টের কপি সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা পর্ষদ।

Post Views: 138

Continue Reading

Previous: শুক্রবার অফিস টাইমে ফের দুর্ভোগ কলকাতা মেট্রোয়; ব্লু লাইনে সিগন্যালিং গোলযোগে আটকে ট্রেন
Next: ব্যাকিংহ্যাম প্যালেস থেকে তিরস্কার রাজকুমার অ্যান্ড্রু; এপস্টিন ফাইলে নাম জড়ানোই বহিষ্কারের কারণ

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.