Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘৩৪ মানববোমা রয়েছে শহরে’, হুমকিতে হুলুস্থুলু মুম্বইয়ে

‘৩৪ মানববোমা রয়েছে শহরে’, হুমকিতে হুলুস্থুলু মুম্বইয়ে

Online Desk সেপ্টেম্বর 5, 2025
mumbai-police-df.jpg

ওঙ্কার ডেস্ক: নাশকতার হুমকি বাণিজ্যনগরী মুম্বইয়ে। মুম্বই ট্রাফিক পুলিশের কাছে হুমকি বার্তা দিয়ে বলা হল, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি মানববোমা হয়ে ছড়িয়ে পড়েছে শহরে। তাদের কাছে মোট ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক রয়েছে বলে হুমকিতে দাবি করা হয়েছে। বিস্ফোরণের ফলে মোট এক কোটি মানুষের প্রাণহানি হবে বলে দাবি করা হয়েছে। এমন হুমকি বার্তা পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। কার্যত তোলপাড় বাণিজ্যনগরী। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে।

মুম্বই পুলিশ সূত্রে খবর, ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। বিস্ফোরোণ ঘটাতে নাশকতাকারীরা ৩৪ গাড়ি ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে। ২৬/১১ মুম্বই বিস্ফোরণের ধাঁচে একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে শহর। যারা এই হুমকি দিয়েছে, তারা নিজেদেরকে লস্কর-ই-জিহাদি সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অনন্ত চতুর্দশীর আগের দিন এমন হুমকিতে শহরজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ১৪ জন পাকিস্তানি জঙ্গি দেশে ঢুকেছে। এই হুমকিটি কে বা কারা দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এর পিছনে থাকা ব্যক্তিদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, গত আগস্ট মাসে, দক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও এলাকার ইসকন মন্দিরে বোমা হামলার হুমকি দিয়ে একটি ইমেল আসে। যে হুমকি বার্তার পর মন্দিরে চত্বরে তল্লাশি চালানোর পর তা ভুয়ো বলে প্রমাণিত হয়। ২২ আগস্ট সন্ধ্যায় মন্দির প্রশাসন একটি অফিসিয়াল ইমেল আইডিতে বোমা বিস্ফোরণের হুমকি সংক্রান্ত একটি ইমেল পায়। এর পর মন্দির কর্তৃপক্ষ গোটা বিষয়টি পুলিশকে জানায়। পরে রাতে বএমবি স্কোয়াডের দল তল্লাশি চালায়, কিন্তু কোনও কিছু বিস্ফোরক মেলেনি।

Post Views: 100

Continue Reading

Previous: বঙ্গে ২৯৪ আসনের মধ্যে ১৪১টিতে জয়ের লক্ষ্য বিজেপির
Next: ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবস, ইতিহাসের এই যোগসূত্রের আসল কারণ জানেন?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.