Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার, গুজরাতকে হারাল ৩ উইকেটে

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার, গুজরাতকে হারাল ৩ উইকেটে

Online Desk নভেম্বর 29, 2025
Saiyad.jpg

স্পোর্টস রিপোর্টার : চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল বাংলা। শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৭ বল বাকি থাকতে গুজরাতকে ৩ উইকেটে হারালো।

১২৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৮.৫ ওভারে, ৭ উইকেট খুইয়ে। শাহবাজ আহমেদ ১৭ বলে ১৯ ও সক্ষম চৌধুরী ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৩৪ বলে ৩৪, শাকির হাবিব গান্ধী ১২ বলে ১৮, করণ লাল ১০ বলে ১৭, অভিষেক পোড়েল ১২ বলে ১৪, সুদীপ কুমার ঘরামি ৭ বলে ৪, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৮ বলে ২ ও প্রদীপ্ত প্রামাণিক ৭ বলে ৫ রান করে আউট হন। হেমাঙ্গ প্যাটেল ৪ ওভারে ২৪, হর্ষল প্যাটেল ৪ ওভারে ২৫ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে গুজরাতকে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। চতুর্থ ওভারের চতুর্থ বলে দলগত ২৯ রানে ভাঙে ওপেনিং জুটি। আগের ম্যাচে শতরানকারী গুজরাত অধিনায়ক উর্বিল প্যাটেলকে সাজঘরে ফেরান সক্ষম চৌধুরী। উর্বিল করেন ১০ বলে ২০। এই ওভারেই উমঙ্গ কুমার (২ বলে ০) সক্ষমের দ্বিতীয় শিকার হন।

১০ ওভারের শেষে গুজরাতের স্কোর ছিল ৫ উইকেটে ৬৫। সেখান থেকে ১৮.৩ ওভারে গুজরাত ১২৭ রানে গুটিয়ে যায়। শেষ পাঁচ উইকেট পড়ে ২৪ রানের ব্যবধানে। ৩০ বলে সর্বাধিক ৩৬ রান করেন বিশাল জয়সওয়াল। সক্ষম চৌধুরী ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট পান।

মহম্মদ শামি ৩.৩ ওভারে ৩১ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। সায়ন ঘোষ ৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২ ওভারে ১৫ ও করণ লাল ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।

Post Views: 158

Continue Reading

Previous: গ্রামীণ বিকাশে উদ্যোগী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, দিল্লিতে আয়ুর্বেদ নিয়ে সেমিনার
Next: নভেম্বরের শেষে রাজ্যে শীতের অনুভূতি, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.