Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বন্যা কবলিত গুনায় আটকে পড়া মানুষদের উদ্ধার করছে বিমান বাহিনী: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বন্যা কবলিত গুনায় আটকে পড়া মানুষদের উদ্ধার করছে বিমান বাহিনী: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Online Desk জুলাই 30, 2025
sin.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে মধ্যপ্রদেশের গুনা এবং শিবপুরী জেলার বিস্তীর্ণ এলাকা। বন্যার জেরে আটকে পড়া মানুষদের উদ্ধারকাজে সামিল হয়েছে ভারতের বিমান বাহিনী। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঘটনাচক্রে জ্যোতিরাদিত্য গুনা লোকসভা এলাকার সাংসদ।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন বন্যা কবলিত মানুষদের সাহায্য করার অনুরোধ জানিয়ে তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এয়ার ভাইস মার্শাল বিক্রম গৌর এবং এয়ার কমোডর মনীশ শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া লিখেছেন, ‘আমি জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং মধ্যপ্রদেশ সরকারের সঙ্গেও নিরন্তর যোগাযোগ রাখছি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা আমাদের মূল দায়িত্ব, আমাদের নিরন্তর প্রচেষ্টা সেই উদ্দেশ্যেই নিবেদিত।’ রিপোর্ট অনুসারে, গুনা এবং শিবপুরী জেলার বন্যা কবলিত এলাকায়, বিশেষ করে কোলারাস এবং বদনওয়ারা এলাকায় ৫০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছেন। গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে গোয়ালিয়র-চম্বল অঞ্চলে। মঙ্গলবার রাতে সিন্ধিয়া একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, গুনা, শিবপুরী এবং অশোকনগরের জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব রকমের সাহায্য দেওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসন গুনা, শিবপুরী এবং অশোকনগর জেলায় উদ্ধার কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত সকল মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তাঁদের সব রকমের সহায়তা প্রদান করা হবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ৩০ ঘন্টায় গুনা জেলায় ২৪৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Post Views: 256

Continue Reading

Previous: ধসে মুছে গিয়েছিল গ্রাম, কেঁদেছিল ওয়ানাড়; এক বছর পরও অশ্রুজলে ভেজা স্মৃতি, ঘরে ফেরার অপেক্ষায় শত শত পরিবার
Next: বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির ৭ দিনের হেফাজত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.