Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগ-জট কাটলো আইসিডিএস সুপারভাইজার পদে

হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগ-জট কাটলো আইসিডিএস সুপারভাইজার পদে

Online Desk এপ্রিল 30, 2024
courtt.png

অমিত কুমার দাস, কলকাতা : কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগ সংক্রান্ত জট কাটলো আইসিডিএস সুপারভাইজার পদে। শুধু আদালতের জটে আটকে থাকা ৪০৯ জন কর্মী নয়, ২৬ বছর পর ১৭২৯ জনকে সুপারভাইজার পদে নিয়োগ করতে রাজ্যকে নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
মামলাকারীদের দাবি, আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে । ৩৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
কেন্দ্রীয় সরকার ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর এক নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ করেছিল, মোট শূন্যপদের ৫০% অঙ্গণওয়ারির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে।
কিন্তু অভিযোগ, রাজ্য অঙ্গণওয়ারির কর্মীদের জন্য শুধুমাত্র ৪২২ টি শূন্যপদ রেখে বাকি ৩০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এরপর রাজ্যর এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গণওয়ারির কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন।
বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় গত ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন, ৫০% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে। কিন্তু, রাজ্য সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ।
অঙ্গণওয়ারির কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন। ১১৫২ জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়। তারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে। অভিযোগ, তাদের প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি শুরু হয়। তাই মেধা তালিকাভুক্ত ২০০ জন অঙ্গণওয়ারির কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হন।
আদালতে মামলা দায়ের হতেই ১৩ জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। মামলার শুনানি হলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

Post Views: 85

Continue Reading

Previous: স্কুল ইউনিফর্ম পরা ছাত্র মিছিলে,ফের বিতর্কে শওকত মোল্লা
Next: টাকা চাইতে মমতার বাড়ি যান : শুভেন্দু

সম্পর্কিত গল্প

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.